নীলফামারী প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ ভাইয়ের

দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

নীলফামারী সদরের পলাশবাড়িতে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে পলাশবাড়ি ইউনিয়নের জ্ঞানদাস কানাইকাটা গ্রামের তেঁতুলতলা রেলঘুন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

তারা হলেন—সদর উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া গ্রামের কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) ও সেন্টু রায়ের ছেলে ভবেশ রায় (২৮)। তারা দুজনে চাচাতো ভাই এবং পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয়রা জানায়, কাজে যাওয়ার জন্য ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন দুই ভাই সন্তোষ ও ভবেশ। পথে সকাল সাড়ে ৬টার দিকে জ্ঞানদাস কানাইকাটা তেঁতুলতলায় অরক্ষিত রেলঘুন্টি পারাপার হওয়ার সময় তাদের মোটরসাইকেলটি চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় খায়।

এতে মোটরসাইকেলসহ ট্রেনের নিচে পড়ে গেল দুজনের দেহ ট্রেনের চাকা কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে থানার পরিদর্শক (ওসি) মো. মাহমুদ উন-নবী বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১০

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১১

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

১২

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

১৩

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১৪

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১৫

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১৬

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৭

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৮

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৯

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

২০
X