মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১১:৩৮ এএম
আপডেট : ২৫ জুন ২০২৫, ০১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলী-কলেজছাত্র নিহত

সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে মোটরসাইকেল। ছবি : কালবেলা
সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে মোটরসাইকেল। ছবি : কালবেলা

মেহেরপুর শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা বন বিভাগ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে বন বিভাগের সামনের সড়কে দ্রুতগতির দুটি মোটরসাইকেল মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই গুরুতর আহত হন দুই আরোহী। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—মেহেরপুর সদর উপজেলার গহরপুর গ্রামের বাসিন্দা ও গাংনী জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মো. এ কে এম মাহফুজুর রহমান ৪৭, সদরের শেখপাড়ার বাসিন্দা ও মেহেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. আকমল হোসেন (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই মোটরসাইকেলের মধ্যে কেউই গতি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। মুখোমুখি সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে, মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে গেছে। দুই আরোহী ছিটকে পড়ে মাথায় ও পায়ে গুরুতর আঘাত পান। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

মেহেরপুর সদর থানার ওসি মেসবাহ উদ্দিন কালবেলাকে বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেপরোয়া গতি ও সড়কে অসতর্কতার ফলেই এ মর্মান্তিক দুর্ঘটনা।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X