রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেন (৩০) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা।

বুধবার (২৫ জুন) হাসপাতাল থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৩টার দিকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ জুন) জ্বরসহ বিভিন্ন জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন কবির হোসেন। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থা খারাপ হলে হাসপাতালের আইসিইউ নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে হাসপাতালটিতে শিশুসহ পাঁচ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে দুজন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু রয়েছে। এ ছাড়া ২৭ বছর বয়সী একজন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস বলেন, ‘ডেঙ্গুতে মারা যাওয়া কবির এলাকায় কৃষি কাজ করতেন। জ্বরে আক্রান্ত হওয়ার আগে তার অন্য কোনো জেলায় যাওয়ার রেকর্ড নেই। এলাকাতেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন। আর চিকিৎসা নিয়ে ৬৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

কেপ ভার্দের ভোজিনিয়া ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১০

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১১

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১২

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

১৩

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

১৪

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

১৫

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

১৬

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

১৭

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

১৮

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

১৯

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

২০
X