সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ১১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

৯ দিন ধরে রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ, সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবি

অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগ তুলে আশুলিয়া সাব-রেজিস্টারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন। ছবি : কালবেলা
অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগ তুলে আশুলিয়া সাব-রেজিস্টারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন। ছবি : কালবেলা

অনিয়ম, ঘুষ ও দুর্নীতির অভিযোগ তুলে আশুলিয়া সাব-রেজিস্টার খায়রুল বাশার ভূইয়া পাভেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছে দলিল লেখকরা। টানা ৯ দিন ধরে বন্ধ রয়েছে জমি কেনাবেচার রেজিস্ট্রেশন কার্যক্রম, ফলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে গুরুত্বপূর্ণ আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসে।

বুধবার (২৫ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান নেন আশুলিয়া সাব-রেজিস্টার দলিল লেখক কল্যাণ সমিতির সদস্যরা। দাবি আদায়ে তারা মিছিল ও কর্মবিরতি পালন করেন। আন্দোলনের ৯ম দিনে এসেও মিলেনি কোনো সমাধান।

সংগঠনের আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘খায়রুল বাশার ভূইয়া পাভেল যোগদানের পর থেকেই ঘুষ ছাড়া কোনো দলিলে স্বাক্ষর করেন না। তিনি দুর্নীতির মাধ্যমে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। এরই প্রতিবাদে ১৭ জুন থেকে আমরা আন্দোলন শুরু করেছি।’

তিনি বলেন, ‘টানা কর্মবিরতির কারণে সরকারি রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা। আমরা চাই, তার পদত্যাগ এবং একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে সাব-রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হোক।’

অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাব-রেজিস্টার খায়রুল বাশার ভূইয়া পাভেল। তিনি বলেন, ‘আমি কোনো দুর্নীতি বা ঘুষের সঙ্গে জড়িত নই। একটি কুচক্রী মহল আমার সুনাম নষ্ট করতে উঠে পড়ে লেগেছে। আমি এসব নিয়ে বিচলিত নই।’

তিনি আরও বলেন, ‘আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যারা আমাকে দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি থেকে শুরু করে অন্যান্য অন্যায় কাজ করাতে পারছে না তারাই আমার বিরুদ্ধে লেগেছে।’

জমিজমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১০

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১১

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১২

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৩

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৪

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৫

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৬

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১৭

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১৯

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

২০
X