কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক চালু করলেন ড. মাসুদ

এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের মাঝে ড. শফিকুল ইসলাম মাসুদের সহায়তায় পানির বোতল, খাবার স্যালাইন, কলম ও মাস্ক বিতরণ করা হয়। ছবি : সংগৃহীত
এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের মাঝে ড. শফিকুল ইসলাম মাসুদের সহায়তায় পানির বোতল, খাবার স্যালাইন, কলম ও মাস্ক বিতরণ করা হয়। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় উপজেলার সবচেয়ে বড় ৩টি পরীক্ষাকেন্দ্রে হেল্প ডেস্ক চালু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। এসময় হেল্প ডেস্ক থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে হাফ লিটার পানির বোতল, খাবার স্যালাইন, কলম ও মাস্ক বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাউফল সরকারি কলেজ, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও ধান্দি কামিল মাদ্রাসায় শিক্ষার্থীবান্ধব এই হেল্প ডেস্ক চালু করা হয়।

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষার্থী আফনান ফাতেমা বলেন, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এ ধরনের আয়োজনে আমি অত্যন্ত খুশি। একইসঙ্গে শিক্ষার্থীবান্ধব এমন কর্মসূচির জন্য ড. মাসুদ স্যারের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

ধান্দি কামিল মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ তামিম বলেন, আমি পরীক্ষা শেষে পানির জন্য দোকান খুঁজছিলাম। কয়েক ঘণ্টা পরীক্ষা দিয়ে গলা শুকিয়ে গিয়েছিল। হঠাৎ দেখলাম ইসলামী ছাত্রশিবির ও ড. শফিকুল ইসলাম মাসুদ স্যারের হেল্প ডেস্কে ভিড়। সেখানে গিয়ে দেখলাম পানির বোতল, কলম আর মাস্ক দেওয়া হচ্ছে। আমিও নিলাম। এই আয়োজনের জন্য সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ।

বাউফল উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ লিমন হোসেনের নেতৃত্বে উপজেলার পরীক্ষাকেন্দ্র গুলোতে আরও উপস্থিত ছিলেন- বাউফল উপজেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ, অফিস সম্পাদক জুবায়ের, পূর্বজোন সভাপতি আবিদ আল নাহিয়ান, ধান্দি কামিল মাদ্রাসা সভাপতি হাফেজ সিফাত, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তাহসানুল বান্না, পৌর সভাপতি হাফেজ নাহিদুল ইসলাম, দক্ষিণ জোন সভাপতি জাকারিয়া, নাজিরপুর ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক নাঈমসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X