বরিশাল ব্যুরো
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩১ এএম
অনলাইন সংস্করণ

বিআরটিসি বাসে মিলল ৬ আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার ১

বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাস থেকে ৬টি আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা
বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাস থেকে ৬টি আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার। ছবি : কালবেলা

বরগুনার পাথরঘাটায় বিআরটিসি বাস থেকে বিদেশি মদ, ৬টি আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে উপজেলার মুন্সিরহাট এলাকায় বিআরটিসি বাস থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম শেখ মমিনুল ইসলাম (৩২)। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাগুরাভাঙ্গা গ্রামের মৃত শেখ আনসারুল্লাহ আজাদের ছেলে।

তার কাছ থেকে জব্দ করা হয় এয়ারগান নিউ ডাইনা-৩৫ মডেলের ৫টি আগ্নেয়াস্ত্র, মেকানাইজ বিদেশি পিস্তল নাইন এমএম ১টি, ৫ রাউন্ড তাজা বুলেট এবং ১ বোতল বিদেশি মদসহ নগদ ৩৫০ টাকা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. এম. হাসান মেহেদী এসব তথ্য জানান।

তিনি বলেন, খুলনা থেকে পাথরঘাটার উদ্দেশ্যে যাওয়া একটি বিআরটিসি বাসে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ মদ নিয়ে আসা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই অবস্থান নেয় কোস্টগার্ড। পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের মুন্সিরহাট এলাকায় ওই বাস থেকে যাত্রী নামানোর সময় গাড়ি তল্লাশি করা হয়। বাসের মধ্যে বক্সে একটি বস্তায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এ অস্ত্রগুলি পাথরঘাটা রূট হয়ে নৌপথে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করেছিলেন। সেজন্যই পাথরঘাটাকে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছেন তিনি। এর আগেও তিনি অস্ত্র চোরাকারবারির কাজ করেছেন।

কোথা থেকে আগ্নেয়াস্ত্র আনা হয়েছে জানতে চাইলে কোস্টগার্ড অফিসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ অস্ত্রগুলো পার্শ্ববর্তী দেশ থেকে আনা হয়েছে। অস্ত্র ও মাদক আইনে মামলায় শেখ মমিনুলকে গ্রেপ্তার দেখিয়ে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১০

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১১

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১২

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

১৩

১০ লাখ টাকা ঘুষ দাবি, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে মামলা

১৪

শিক্ষার্থীদের আন্দোলন ঠেকানোর চেষ্টা করেনি সরকার: ভারতের অর্থমন্ত্রী

১৫

খালে ডুবে প্রাণ গেল নবদম্পতির

১৬

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

১৭

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

১৮

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

১৯

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

২০
X