কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে গণঅনশন ও সড়ক অবরোধ কর্মসূচিতে গাড়ি ভাঙচুর। ছবি : কালবেলা
সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে গণঅনশন ও সড়ক অবরোধ কর্মসূচিতে গাড়ি ভাঙচুর। ছবি : কালবেলা

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে গণঅনশন ও সড়ক অবরোধ কর্মসূচিতে গাড়ি ভাঙচুর করেছে স্থানীয় পাথর ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা। মঙ্গলবার (০১ জুলাই) দুপুর থেকে উপজেলার শহীদ মিনার চত্বরে কয়েক ঘণ্টাব্যাপী গণঅনশন কর্মসূচি শেষে আন্দোলনকারীরা সড়কে নেমে গাড়ি ভাঙচুর করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

আন্দোলনকারীরা জানান, সম্প্রতি পাথর উত্তোলন, স্টোন ক্রাশার পরিচালনা ও পাথর পরিবহনের ওপর নিষেধাজ্ঞার ফলে কোম্পানীগঞ্জ উপজেলায় কয়েক হাজার শ্রমিক, পরিবহনকর্মী ও ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়েছেন। তাদের দাবি, পাথর কোয়ারির ওপর নির্ভরশীল এই অঞ্চলের অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী হলে হাজার হাজার পরিবার অনাহারে দিন কাটাতে বাধ্য হবে।

গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ‘বছরের পর বছর ধরে পাথর কোয়ারিকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে আসছি। হঠাৎ কোয়ারি বন্ধ করে দেওয়া হলে আমাদের জীবন-জীবিকা পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়বে। সরকারকে মানবিক বিবেচনায় বিষয়টি পুনর্বিবেচনা করতে হবে।’

বক্তারা বলেন, ‘পাথর কোয়ারির সঙ্গে সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক, ট্রাকচালক, ব্যবসায়ী ও মালিকরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। আমরা চাই, দ্রুত সরকারি পর্যায়ে আলোচনা করে একটি টেকসই ও মানবিক সমাধান গ্রহণ করা হোক, যাতে আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ, পাথর ব্যবসায়ী সমিতির সহসভাপতি আঙ্গুল মিয়া প্রমুখ।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আল আদনান বলেন, পাথর ব্যবসায়ী, শ্রমিক ও পরিবহন সংশ্লিষ্টরা সড়ক অবরোধ করে একটি গাড়ি ভাঙচুর করেছে। আমরা দুজনকে আটক করেছি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

কালবেলা/এমএ/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X