কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী

ভুক্তভোগী সেই নারী। পুরোনো ছবি
ভুক্তভোগী সেই নারী। পুরোনো ছবি

কুমিল্লার মুরাদনগরে পাশবিক নির্যাতনের শিকার সেই নারী বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। মঙ্গলবার (০১ জুলাই) কালবেলাকে এ তথ্য জানিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

তিনি বলেন, ‘ট্রমা কাটাতে তিনি শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। বৃহস্পতিবার রাতে বাবার বাড়িতে বেড়াতে এসে তিনি পাশবিকতার শিকার হন।’

স্থানীয়রা জানান, প্রতিদিন মানুষ ওই নারীর বাবার বাড়িতে ভিড় করছেন। সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের সাক্ষাৎকার দিতে দিতে তাদের পরিবার বিরক্ত হয়ে উঠেছেন। পাশবিক নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে তাদের খোলামেলা কথা বলতে হচ্ছে। তাই ছোট দুই শিশুসহ তিনি মঙ্গলবার সকালের পর হোমনা উপজেলার শ্বশুরবাড়িতে ফিরে গেছেন। তার মা-বাবাসহ পরিবারের অন্যরাও অন্যত্র সরে গেছেন। বিব্রতকর পরিস্থিতি সামলাতেই তারা এমন ব্যবস্থা নিয়েছেন।

স্থানীয়রা আরও জানান, যারা ঘটনা ঘটিয়েছেন তারাও একই গ্রামের প্রতিবেশী। তাই পুরো পাঁচকিত্তা গ্রামজুড়েই একই আলোচনা। ৫ দিনে এসব নিয়ে একঘেয়েমি এসেছে।

এদিকে মঙ্গলবার ভুক্তভোগী নারীর বাড়িতে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি যাবেন জানতে পেরে সকালে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ভিড় বাড়ে। পরে কায়কোবাদ ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন ও বিচার দাবি করেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ওই নারী তার শ্বশুরবাড়ি যাবেন এমনটাই জানি। এটি তার ব্যক্তিগত ব্যাপার। তিনি বা তার পরিবার কোনো নিরাপত্তার চাননি। দরকার আছে কিনাও বলেননি। আমরা খোঁজখবর রাখছি। আসামিদের ধরতে ডিবি ও থানা পুলিশ অভিযানে আছে। নিরাপত্তার কোনো ইস্যু নেই।’

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১০

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১১

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১২

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৩

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৪

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৫

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

১৬

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

১৭

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

১৮

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

১৯

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

২০
X