কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

তারা ভেবেছে, নারীঘটিত বিষয় নিয়ে প্রচারে আমার ভোট কমে যাবে : আমির হামজা

কুষ্টিয়ায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুফতি আমির হামজা। ছবি : কালবেলা
কুষ্টিয়ায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুফতি আমির হামজা। ছবি : কালবেলা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, ‘আমার নামে কয়েক দিন ধরে এমন কিছু চলছে নির্বাচনের নমিনেশন ঘোষণা দেওয়ার আগে তা কল্পনাতেও ছিল না। তারা এমনও প্রচার করার চেষ্টা করছে নারীঘটিত বিষয় নিয়ে প্রচার করলে আমার ভোট কমে যাবে।’

তিনি বলেন, ‘আমি কী পাস করার জন্য ভোটে দাঁড়িয়েছি। আমার দল আমাকে দাঁড় করিয়েছে। জনগণ যদি মনে করে আমাকে ভোট দেবে অথবা আমার থেকেও গ্রহণযোগ্যতা সম্পন্ন যদি কেউ থাকে তাকে বেছে নেবে।’

মঙ্গলবার (০১ জুলাই) বেলা ১১টায় কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টে একটি জাতীয় পত্রিকার মাল্টিমিডিয়া শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মুফতি আমির হামজা এসব কথা বলেন।

নিজ দলের প্রসঙ্গে আমির হামজা বলেন, জামায়াতের আমির ঘোষণা দিয়েছেন, জামায়াতে যদি কোনো প্রার্থী নির্বাচিত হয় ৫ বছর আগের তুলনায় ৫ বছর পরে যদি এক টাকাও যদি বেশি হয় তাহলে তার বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে। বাংলাদেশের যে কয়টি রাজনৈতিক দল রয়েছে তারা এ ঘোষণা দিক তাহলে অনেক দল ভোটেই দাঁড়াবে না। এ শব্দটা প্রত্যেক দলের ভিতর থেকে আসা দরকার।’

তিনি বলেন, ‘সংবাদকর্মীরা সহযোগিতা না পেলে কার ভরসায় নিউজ করবে। এ জায়গাটা আসলেই কঠিন। বাইরের দেশের তুলনায় বাংলাদেশ-ভারতের সাংবাদিকদের মর্যাদা নেই বললেই চলে। এদের মর্যাদায় গুরুত্ব দেওয়া দরকার।’

এ সময় সাংবাদিকসহ যারা কলমের মাধ্যমে সমাজের নীতিনির্ধারণ করেন তাদের উদ্দেশ্যে বলেন, হাতে কলম থাকলে যা ইচ্ছে তাই লেখা যাবে না। কোনো মানুষ বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কিছু উপস্থাপন করতে হয়, সেক্ষেত্রে তথ্য যেন শতভাগ সঠিক হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, এডিটরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি মুজিবুল শেখ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এনামুল হক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) জেলা প্রতিনিধি খালেদ সাইফুলসহ জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১০

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১১

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১২

শোকেরও ছুটি নেই

১৩

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৪

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৫

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৬

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৭

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৮

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৯

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

২০
X