সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৬:৫১ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:১৭ এএম
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে ‘ধর্ষণ’, পুলিশ সদস্য গ্রেপ্তার

পুলিশ কনস্টেবল আইনুল হক। ছবি : সংগৃহীত
পুলিশ কনস্টেবল আইনুল হক। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ধর্মপাশায় বিয়ের প্রলোভনে এক তরুণীকে (২০) ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার আইনুল হক ধর্মপাশা থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

গ্রেপ্তার আইনুল (২৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর দুভাগ গ্রামের বাসিন্দা।

জানা যায়, ভুক্তভোগী কলেজে যাতায়াতের সময় পরিচয় হয় আইনুল হকের সঙ্গে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় তাদের দেখাসাক্ষাৎও হয়েছে। তরুণী নেত্রকোনার একটি কলেজ থেকে ২৬ জুন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ওইদিন দুপুর ২টার দিকে কনস্টেবল তাকে কল দিয়ে জানান, তিনি ছুটি নিয়েছেন এবং তরুণীকে ধর্মপাশা উপজেলার মহদীপুর স্পিডবোট ঘাটে যেতে বলেন। ভুক্তভোগী সেখানে পৌঁছালে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে সুনামগঞ্জ জেলা শহরে নিয়ে যান তিনি। ওইদিন রাত ৮টায় শহরের একটি আবাসিক হোটেলে নিয়ে তরুণীর নাম গোপন করে রাতযাপন করেন তিনি। পরে হোটেলের কক্ষে ভুক্তভোগীকে ধর্ষণ করেন আইনুল।

এ ঘটনার পর বিয়ের কথা বললেই নানাভাবে এড়িয়ে যেতেন আইনুল। পরে ২৯ জুনের পরীক্ষা শেষে কনস্টেবলকে আবারও বিয়ের কথা বললে তিনি অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন। পরে ভুক্তভোগী তরুণী থানায় গিয়ে ওসিকে সব জানান।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, ভুক্তভোগী তরুণী বিষয়টি জানানোর পর কনস্টেবল আইনুল হককে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি। ওই তরুণী বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা রুজু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

জার্সি পরা মিঠুন সাহার ছবিটি এআই জেনারেটেড

বিরতি ভেঙে নতুন গান নিয়ে ফিরছেন মেহরাব

অধ্যাপিকাকে হত্যা করতে ১৪০০ কিমি পাড়ি দিল দম্পতি

সংসদে আমির হামজা / ‘৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না’

নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মী আটক

গাজীপুর পৌরসভার সাবেক মেয়র মারা গেছেন

ক্লাব ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হলেন যারা

গান শোনাতে ঢাকা আসছেন অনুপম রায়

১০

সংসদে সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা / ‘হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে’

১১

ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

১২

দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে সাঈদ ইব্রাহিম

১৩

প্রেম ভাঙেনি, বরং বিয়ের পথে সজল আলি ও হামজা সোহেল

১৪

শ্রমিকদের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের অভিযোগ

১৫

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১৬

১০০ দিনের যুদ্ধ : টিকে থাকাই কি ইরানের বিজয়?

১৭

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

১৮

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

১৯

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

২০
X