কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৬:২৫ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৭:২০ এএম
অনলাইন সংস্করণ

পরীক্ষায় নকল সরবরাহ করতে যান ছাত্রদল নেতা, অতঃপর...

মো. মৃদুল হাসান। ছবি : সংগৃহীত
মো. মৃদুল হাসান। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে আটক ছাত্রদল নেতা মৃদুল হাসানকে বহিষ্কার করেছে সংগঠনটি। তিনি শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার শাহজাহান সিরাজ কলেজে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার সময় নকল সরবরাহ করতে গিয়ে ধরা পড়েন মৃদুল হাসান।

কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিফাত বিন সাদেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদ করলে নকল সরবরাহের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।

এদিন সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইল জেলা শাখার অধীন কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ ছাত্রদলের সভাপতি মো. মৃদুল হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ অনুমোদনে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। এ ছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো পর্যায়ের নেতাকর্মীকে মৃদুল হাসানের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক টাঙ্গাইল-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী বেনজির আহমেদ টিটো জানান, কালিহাতীতে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধের সঙ্গে জড়িত হলে বিএনপি তার দায় নেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে, অপরাধী যে-ই হোক।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১০

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১১

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১২

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৩

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৪

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৫

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৬

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৭

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৮

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৯

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

২০
X