ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিম বাছাইকে কেন্দ্র করে দোকানিকে ছুরিকাঘাত

ডিম বাছাইকে কেন্দ্র করে দোকানিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা
ডিম বাছাইকে কেন্দ্র করে দোকানিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : কালবেলা

ভোলা পৌরসভার কাঁচাবাজারের কিচেন মার্কেটের সামনে ডিম বাছাইকে কেন্দ্র করে দোকানিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) ভোলা সদর মডেল থানার ওসি হাছনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার তিনজন হলেন- ইয়ামিন (৪০), ফারুক (৩৫) ও নাছির (৩৭)।

জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর কাঁচাবাজারে ডিম বিক্রেতা ও ক্রেতার মধ্যে ডিম ছোট-বড় বাছাই করা নিয়ে কথাকাটাকাটি হয়। এ নিয়ে ক্রেতা মো. জহির দোকান থেকে বের হয়ে ইয়ামিন, ফারুক ও নাসির উদ্দিনদের নিয়ে এসে দোকানি মারধর ও ছুরিকাঘাত করে। ঘটনার এমন একটি ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ফুটেজে দেখা গেছে, ক্রেতা জহিরের নেতৃত্বে তিনজন ডিমের দোকানে ঢুকে ডিম বিক্রেতা জুনায়েদকে ইয়ামিন নামের একজন লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং বাকিরা তাকে এলোপাতাড়ি মারধর করে। এক পর্যায়ে ইয়ামিন একটি ধারালো চাকু দিয়ে ডিম বিক্রেতা জুনায়েদকে আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত জুনায়েদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে পাঠায়।

ভোলা সদর মডেল থানার ওসি হাছনাইন পারভেজ বলেন, রাতেই ভোলা সদর মডেল থানার পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় মো. ইয়ামিন, মো. ফারুক ও মো. নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মূল হোতা জহিরসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১০

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১১

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১২

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৩

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৪

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৬

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৭

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৮

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৯

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

২০
X