আরিফ সরদার, ঝালকাঠি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশের পর সেই বিধবা পেলেন সহায়তা

অসহায় বৃদ্ধা বিধবা আমেনা বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। ছবি : কালবেলা
অসহায় বৃদ্ধা বিধবা আমেনা বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। ছবি : কালবেলা

কালবেলায় সংবাদ প্রকাশের পর ঝালকাঠির সদর উপজেলার মির্জাপুর গ্রামের সেই অসহায় বৃদ্ধা বিধবা আমেনা বেগমের পাশে দাঁড়িয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

বুধবার (২ জুলাই) সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৬ হাজার টাকা ও টিন প্রদান করা হয়।

এ সময় ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সহসভাপতি আল আমিন তালুকদার, পোনাবালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আল আমিন, ইউপি সদস্য মনজুর শরিফ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৮ জুন ‘বৃষ্টি হলেই মাথা গোঁজার ঠাঁই থাকে না বিধবা আমেনার’ এই শিরোনামে কালবেলা সংবাদ প্রকাশ করে। বিষয়টি জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে এলে তারা তাকে সহায়তার ব্যবস্থা করেন।

৭০ বছর বয়সী এই বৃদ্ধা বিধবা হয়েছেন ৩০ বছর আগে। তার দুই ছেলে ও এক মেয়ে, তারাও প্রতিবন্ধী। ছেলেদের স্ত্রী মানুষের বাড়িতে কাজ করে তাদের সংসার চালান। আর মেয়ে থাকেন তার শ্বশুর বাড়িতে। আমেনা খাতুনের স্বামীর রেখে যাওয়া একমাত্র সম্বল ঘরে একা বাস করেন তিনি। ঘূর্ণিঝড় সিডরে গাছ পড়ে সেটিও ভেঙে যায়। একটু বৃষ্টি হলে পানিতে ডুবে যায়। নিরুপায় হয়ে এই ভাঙা ঘরে আশপাশের মানুষ যে খাবার দেয় তা দিয়ে দুবেলা দু-মুঠো খেয়ে বেঁচে থাকেন তিনি।

ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান কালবেলাকে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নগদ টাকা ও টিন দেওয়া হয়েছে। তাছাড়া ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে তার থাকার মতো জায়গা তৈরি করে দেওয়া হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আপত্তিকর ভিডিও  / জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১১

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১২

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১৩

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৪

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৫

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৬

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৭

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৮

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৯

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

২০
X