নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মিটার চুরি করে ফোন নম্বর রেখে গেল চোর, অতঃপর...

উদ্ধার করা মিটার। ছবি : কালবেলা
উদ্ধার করা মিটার। ছবি : কালবেলা

দিনাজপুরের নবাবগঞ্জে রাতের আঁধারে চালকল ও আবাসিক ৮টি বিদ্যুতের মিটার চুরির ঘটনা ঘটেছে। তবে চোরচক্র বিদ্যুতের খুঁটিতে চিরকুটে মোবাইল ফোন নম্বর রেখে যায়।

পরে চোরচক্রের রেখে যাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করলে মিটার প্রতি ২ হাজার ৫০০ টাকা করে মিটারগুলো ফেরত আনা হয়।

বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় মিটারগুলো ফেরত দেয় চোরচক্র।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের মনিরামপুর গ্রামে ও উপজেলা সদর সংলগ্নে এ চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় বুধবার দুপুরে মেসার্স তামিজ হাসকিং মিলের স্বত্বাধিকারী মনিরুজ্জামান ডেপুটি জেনারেল দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ নবাবগঞ্জ জোনাল অফিসে মিটার চুরির বিষয়টি অবগত করেন। এ বিষয়ে থানায় মৌখিকভাবে সহযোগিতা নেন মনিরুজ্জামানসহ ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মনিরুজ্জামান কালবেলাকে জানান, গতকাল মঙ্গলবার রাত ১টায় চালকল থেকে শোয়ার জন্য ঘরে যাই। তখনো চালকল মিলে বিদ্যুতের সংযোগ ছিল।

রাত ৩টার‌ দিকে কাজের ছেলেরা চালকল চালু করতে গিয়ে দেখে বিদ্যুতের লাইন নেই। পরে বিদ্যুতের পোলে গিয়ে দেখি মিটার নেই। আর বিদ্যুতের খুঁটির নিচে একটি চিরকুটে চোর চক্রের সঙ্গে যোগাযোগ করার জন্য বিকাশ নম্বর দেওয়া ছিল।

মনিরুজ্জামান আরও বলেন, আমার, আমার ভাইয়েরসহ এক জায়গায় ৬টি মিটার মঙ্গলবার রাতে মনিরামপুর গ্রাম থেকে ও উপজেলা সদর সংলগ্নে একটি মহল্লা থেকে দুটিসহ বিদ্যুতের মোট ৮টি মিটার চুরি হয়েছে। চিরকুটে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেছি। মিটার ফেরত দিতে চোর চক্র আমার কাছে টাকা দাবি করে। বর্তমানে আমাদের ব্যবসার সিজন চলছে, তাই কোনো কিছু না ভেবেই প্রতি মিটার ২৫০০ টাকা করে দিয়ে আজ বিকেল ৪টার দিকে মিটারগুলো আবার চোরচক্রের কাছ থেকে ফেরত নেওয়া হয়।

নবাবগঞ্জ থানার এসআই শাহিন মোল্লা কালবেলাকে বলেন, ভুক্তভোগীদের মিটার চুরির কোনো লিখিত অভিযোগ হয়নি। তারা মৌখিকভাবে বলেছে। চোরচক্রকে ধরার জন্য চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X