কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

‘জুলাই নিয়ে আওয়ামী অপপ্রচার শাস্তিযোগ্য অপরাধ’

চট্টগ্রামে পথসভায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা
চট্টগ্রামে পথসভায় বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আওয়ামী লীগের অপপ্রচারকে ‘শাস্তিযোগ্য অপরাধ’ আখ্যা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেছেন, ‘জুলাইকে “দাঙ্গা” ও “বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়” বলে অভিহিত করেছেন হাসিনাপুত্র জয়। অথচ এই মাসেই হয়েছিল জনতার রক্তঝরা গণঅভ্যুত্থান। আওয়ামী লীগ তা চক্রান্ত, মিথ্যা আর অপপ্রচারের মাধ্যমে বিকৃত করছে।’

বুধবার (২ জুলাই) চট্টগ্রামের নিউমার্কেট, রেলস্টেশন ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ, লিফলেট বিতরণ ও বিক্ষোভ শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘আওয়ামী লীগ নিজের দোষ ঢাকতে গিয়ে শহীদদের রক্ত ও আহতদের আত্মত্যাগকে অবমূল্যায়ন করছে। সোশ্যাল মিডিয়ায় সরকার সমর্থকরা অশ্লীল ভাষায় জুলাইকে আক্রমণ করছে। এটি একটি নিষিদ্ধ অপরাজনীতি।’

রাশেদ প্রধান আরও বলেন, ‘বাংলার মাটিতে ৫ আগস্টই আওয়ামী লীগের কবর রচিত হয়েছে। বিদেশে বসে দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলবে না। হিন্দুস্তানি আধিপত্যবাদ আর চলতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচারের দাবিতে জাগপা দেশব্যাপী গণসংযোগ চালাচ্ছে। আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি পালিত হবে।’

পথসভায় আরও বক্তব্য দেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ শফিকুল ইসলাম, এ এম এম আনাছ, মো. হাসমত উল্লাহ, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, মো. আলী ফকির ও জনি নন্দী প্রমুখ।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্সে দেশে গবেষণায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১০

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১১

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১২

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৩

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৪

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৫

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

১৬

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১৭

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১৮

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১৯

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

২০
X