ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রিকশাচালক নিহত

ময়মন‌সিংহ মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গ। ছবি : কালবেলা
ময়মন‌সিংহ মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গ। ছবি : কালবেলা

ময়মন‌সিং‌হ নগরীতে ছিনতাইকারীর ছু‌রিকাঘাতে মজনু মিয়া (৩২) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কিশোরগঞ্জ মহাসড়কে পু‌লিয়ামারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজনু মিয়া মুক্তাগাছার শিবপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।

পুলিশ ও প‌রিবারের সদস‌্যরা জানান, নিহত মজনু মিয়ার প‌রিবারের অন‌্যদের সঙ্গে নগরীর জেল‌ রোড তালতলা এলাকায় বসবাস করতেন। সেখানে থেকেই তি‌নি রিকশা চা‌লিয়ে জী‌বিকা নির্বাহ করতেন। প্রতি‌দিনের মতো তি‌নি বুধবার দুপুরে রিকশা নিয়ে বের হন। পরে সন্ধ‌্যা সাড়ে ৭টার দিকে তি‌নি ছিনতাইকারীদের কবলে পড়েন। পরে তাদের সঙ্গে ধস্তাধ‌স্তি‌র এক পর্যায়ে গলায় ও পেটে উপর্যুপরি ছু‌রিকাঘা‌ত করে। এতে সঙ্গে সঙ্গেই মজনু মিয়া মা‌টিতে লু‌টিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মন‌সিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন‌্য ময়মন‌সিংহ মে‌ডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইয়ের উদ্দেশ্যেই মজনু মিয়াকে ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে। লাশ ময়নাতদন্তের জ‌ন্য ময়মন‌সিংহ মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থমন্ত্রীর অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের বিক্ষোভ

কালবেলায় সংবাদ প্রকাশ / করতোয়ার ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে অংশ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

খুবির গবেষণা / জলবায়ুর প্রভাবে উপকূলে জীবিকা, পানি ও স্যানিটেশনে ভয়াবহ সংকট

শাপলা চত্বর হত্যা মামলা / ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু

ছেলের ক্যানসার-বাবার ব্রেন টিউমার, অর্থাভাবে থমকে আছে চিকিৎসা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা থামায় তেলের দামে বড় পতন

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ, যেভাবে মিলবে

এফআইসিসিআই এফডিআই সম্মেলনে বিসিএসআইআরের সঙ্গে যৌথ উদ্ভাবন তুলে ধরল নেসলে বাংলাদেশ

অস্ট্রেলিয়াজুড়ে মোবাইলে বেজে উঠল নতুন জাতীয় জরুরি সতর্কবার্তা

১০

দুঃস্বপ্ন কাটিয়ে ক্লাসরুমে ওয়াসিফা, ভালোবাসায় বরণ করল বন্ধুরা

১১

ইরানে হামলা বন্ধের ‘আসল কারণ’ জানালেন মার্কিন রাষ্ট্রদূত

১২

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম

১৩

পাহাড়িয়াপাড়ার মাটির স্কুল, কাদা পেরিয়ে স্বপ্নের পাঠশালা

১৪

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা / হাসিনা-বেনজীর-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

১৫

এসএমসিতে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন নতুনরাও

১৬

চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা

১৭

রাইড শেয়ারিংয়ে বাড়তি ভাড়ার খড়্গ, প্রতিকারে ভোক্তা অধিকার অধিদপ্তর

১৮

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে নিহত ২, আহত ৫

১৯

আলফাডাঙ্গায় রোটারি ক্লাব অব ঢাকা লুমিনাসের বৃক্ষরোপণ কর্মসূচি

২০
X