কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৮:২৮ এএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২:১০ পিএম
অনলাইন সংস্করণ

নাতি-নাতনিকে দুনিয়াছাড়া ও ছেলের বউকে গণধর্ষণের হুমকি দিয়ে ডাকাতের চিঠি

লাল বাহিনীর পাঠানো চিঠি। ছবি : সংগৃহীত
লাল বাহিনীর পাঠানো চিঠি। ছবি : সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক ইতালি প্রবাসীর বাড়িতে ডাকাতরা উড়ো চিঠি দিয়ে গণধর্ষণ ও হত্যার হুমকি দিয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে প্রবাসী ছেলের বাবা সিরাজ মিয়া পরিবারের নিরাপত্তা চেয়ে কোম্পানীগঞ্জ সেনা ক্যাম্প ও কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

এর আগে, বুধবার রাতে উপজেলা চরকাঁকড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ডে সিরাজ মিয়ার বাড়িতে ‘লাল বাহিনী’ ডাকাত নামে হাতের লেখা একটি চিঠির খাম পাওয়া যায়।

ডাকাতদের হুমকি দেওয়া ওই চিঠিতে লেখা আছে, তোমার বাড়িতে যথেষ্ট পরিমাণ স্বর্ণালংকার ও টাকা-পয়সা আছে। যদি স্বর্ণালংকার ও টাকা-পয়সা না পাই, তোমার ছেলে ও নাতিকে দুনিয়াছাড়া করব এবং ছেলের বউকে তোমার সামনে গণধর্ষণ করব। ইতি, তোমাদের স্নেহধন্য, লাল শাহ্ ডাকাত (লাল বাহিনীর প্রধান)।

সিরাজ মিয়া জানান, তার এক ছেলে ইতালি প্রবাসী। স্ত্রী, ছেলের বউ, নাতি-নাতনিসহ বাড়িতে থাকেন। মাসখানেক পূর্বে তার ইতালি প্রবাসী ছেলে বাড়িতে আসে। বুধবার রাত ১০টার পর ছেলে বাজার থেকে বাড়িতে আসার সময় গেটের সামনে খামসহ চিঠিটি পায়। চিঠিটি পড়েই পরিবারের সবার আতঙ্কে রাত কাটে। পরদিন নিরাপত্তা চেয়ে স্থানীয় সেনা ক্যাম্প ও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X