নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়িতে অবৈধভাবে চাল মজুত, ধরা খেলেন জামাই

অবৈধভাবে মজুত রাখা চাল জব্দ করেছে নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
অবৈধভাবে মজুত রাখা চাল জব্দ করেছে নওগাঁর বদলগাছী উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

নওগাঁর বদলগাছীতে শ্বশুরবাড়িতে অবৈধভাবে মজুত রাখা ৫০০ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। শিবলু নামের এক কীটনাশক ব্যবসায়ী তার শ্বশুরবাড়িতে চালগুলো মজুত রেখেছিলেন।

বৃহস্পতিবার (০৩ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার আতিয়া খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং খাদ্য বিভাগের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, শিবলু নামের ওই যুবক কীটনাশকের ব্যবসার আড়ালে উপজেলার নিমতলী গ্রামে তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে ৫০০ বস্তা চাল মজুত করেন। যেগুলোর সবই উন্নত জাতের আতপ চাল। কিন্তু চাল মজুতের জন্য যে লাইসেন্স প্রয়োজন তা ছিল না শিবলুর।

স্থানীয়দের অভিযোগ, এই চাল বেশি দামে গোপনে বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল।

সহকারী কমিশনার আতিয়া খাতুন বলেন, মজুতকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে। তার আগ পর্যন্ত এ চালগুলো স্থানীয় থানা হেফাজতে থাকবে বলেও জানান তিনি।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মিজানুর রহমান বলেন, ৫০০ বস্তা চাল উদ্ধার করে সিলগালা করা হয়েছে। থানায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।

অভিযানের সময় প্রশাসনের লোকজন ছাড়াও স্থানীয় খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১০

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১১

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১২

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৩

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৪

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৫

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৬

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১৭

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১৮

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১৯

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

২০
X