পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৬:০৭ পিএম
অনলাইন সংস্করণ

পিআর পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব : মাসুদ সাঈদী

মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত
মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত

পিআর পদ্ধতির মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত ও মনোনয়ন বাণিজ্য বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান, পিরোজপুর-১ আসন থেকে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী।

শুক্রবার (০৪ জুন) সকাল ১০টায় পিরোজপুর পৌর জামায়াতের আয়োজনে জেলা জামায়াতের কার্যালয়ে কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা, শহরে জনসংযোগ এবং পিরোজপুরের ভাড়ানিখাল খনন কাজ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

মাসুদ সাঈদী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি জামায়াতের পক্ষ থেকে ১৯৮৪ সালে উত্থাপন করা হয়েছিল, ৭ বছর পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা জামায়াত উত্থাপিত এ দাবির যৌক্তিকতা বুঝতে পেরেছিল। তেমনি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচনের যে দাবি জামায়াতের পক্ষ থেকে করা হয়েছে একটু পরে হলেও দেশের জনগণ এবং রাজনৈতিক নেতারা এর কল্যাণময় ও যৌক্তিক দিকগুলো বুঝতে পারবে।

তিনি বলেন, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতি হলো এমন একটি নির্বাচন ব্যবস্থা, যেখানে একটি রাজনৈতিক দল নির্বাচনে যে পরিমাণ ভোট পায়, জাতীয় সংসদে তারা সেই ভোটের আনুপাতিক হারে আসন লাভ করে। এই পদ্ধতির মূল উদ্দেশ্য হলো জাতীয় সংসদে জনগণের বিভিন্ন অংশের মতামত ও আকাঙ্ক্ষাকে সঠিকভাবে প্রতিফলিত করা, যাতে প্রতিটি ভোটের গুরুত্ব থাকে এবং কোনো ভোটই নষ্ট না হয়।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব। জনগণের ভোটাধিকার নিশ্চিত, মনোনয়ন বাণিজ্য বন্ধ, টাকার অপব্যবহার এবং নির্বাচনকে ঘিরে যে দুর্নীতিগুলো হয় পিআর পদ্ধতির মাধ্যমেই তা রোধ করা সম্ভব। আশা করি সব রাজনৈতিক দলের সম্মানিত নেতারা ও দেশের জনগণ তা বুঝতে পারবেন।

মাসুদ সাঈদী বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের চেতনা ছিল বৈষম্যহীন বাংলাদেশ। এই বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে হলে রাষ্ট্রীয় সব ব্যবস্থার সংস্কার করতে হবে। গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও দেশবাসীর দাবিই হচ্ছে আগে, গণহত্যার বিচার ও তারপর নির্বাচন। তাই ইন্টেরিম সরকারকে খুনি হাসিনাসহ তাদের দোসরদের বিচার দৃশ্যমান করতে হবে। এরপর প্রয়োজনীয় ও যৌক্তিক সংস্কার দৃশ্যমান করতে হবে। রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে যেনতেনভাবে একটি নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটতে পারে। এ দেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদকে মেনে নেবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ, পৌর আমীর ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমিন শেখ, পৌর সহকারী সেক্রেটারি আনসারুজ্জামান হালিম, পিরোজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আমির মোদাচ্ছের হোসাইন, সেক্রেটারি আব্দুস সাত্তার, পিরোজপুর বাজার সভাপতি কবির হোসেনসহ পৌরসভা ও ওয়ার্ডের অন্য নেতারা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে ৩৭ ক্যাটাগরিতে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১০

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১১

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১২

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৩

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৪

টিভিতে আজ যত খেলা

১৫

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X