কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি করা সেই পুলিশ সদস্য বরখাস্ত

অভিযুক্ত পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনি। ছবি : সংগৃহীত
অভিযুক্ত পুলিশ সদস্য ফারজুল ইসলাম রনি। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি করে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে কুষ্টিয়ার এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত ফারজুল ইসলাম রনি ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন।

শ‌নিবার (৫ জুলাই) দুপুর ২টার দি‌কে কুষ্টিয়ার পু‌লিশ সুপার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই নি‌য়ে আপ‌ত্তিকর পোস্ট করেন ট্রা‌ফি‌কে কর্মরত ওই পু‌লিশ সদস্য। এরপর তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কু‌ষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বি‌ক্ষোভ ক‌রেন বৈষম্যবি‌রোধী ছাত্র আন্দোল‌নের নেতাকর্মীরা।

ঘটনার দিন রাতেই তার ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এক ফেসবুক পোস্টে ফারজুল দাবি করেন, তার ব্যবহৃত অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল। পুলিশের ভাষ্য, ছুটিতে গিয়ে ওই পোস্ট দেন ফারজুল। এরপর থেকে তিনি কাজে ফেরেননি, রয়েছেন আত্মগোপনে।

কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ক্লোজড করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ফারজুল ইসলাম রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

১০

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১১

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১২

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১৩

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১৪

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৫

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৭

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৮

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৯

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

২০
X