কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৭:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মুরাদনগরে ধর্ষণকাণ্ডের মূল হোতা শাহ পরান কারাগারে

কারাগারে নেওয়া হচ্ছে গ্রেপ্তার শাহ পরানকে। ছবি : কালবেলা
কারাগারে নেওয়া হচ্ছে গ্রেপ্তার শাহ পরানকে। ছবি : কালবেলা

কুমিল্লার মুরাদনগরে পাশবিকতার শিকার নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মূল হোতা গ্রেপ্তার শাহ পরানকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টায় কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ নির্দেশ দেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

কুমিল্লার আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান কালবেলাকে জানান, আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আগামীকাল রোববার রিমান্ডের আবেদন করবেন।

এর আগে গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এক নারীকে ধর্ষণের পর নির্যাতন করা হয়। এরপর ধর্ষক ও ধর্ষিতাকে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ধর্ষণের একমাত্র অভিযুক্ত ফজর আলীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ফজর আলী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বাকি ৫ আসামি হলেন ধর্ষক ফজর আলীর ভাই শাহপরান, একই এলাকার সুমন, রমজান, আরিফ ও অনিককে ৩ জুলাই আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান কালবেলাকে বলেন, দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করা এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় অন্য কারো সংশ্লিষ্টতা পেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X