সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের সন্তানদের প্রাধান্য দিচ্ছে সরকার : শারমিন মুরশীদ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ। ছবি : কালবেলা
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ। ছবি : কালবেলা

গণঅভ্যুত্থানে শহীদদের সন্তান ও তাদের পরিবারকে প্রাধান্য দিচ্ছে সরকার উল্লেখ করে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেছেন, আমরা আমাদের শহীদ মেয়েদের হারিয়ে যেতে দেব না। কারণ মেয়েদের অনেক বীরত্ব আছে কিন্তু সেগুলো সেভাবে সামনে আসে না। তাই আমি মনে করছি এটা বাঁচিয়ে রাখা আমার দায়িত্ব।

রোববার (০৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পাইনাদী নতুন মহল্লা এলাকায় গণঅভ্যুত্থানে শহীদ সুমাইয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ সুমাইয়ার একটা বাচ্চা আছে, সুমাইয়ার মা তার দায়িত্ব নিয়েছেন। এ বাচ্চার লেখাপড়ার পাশাপাশি তার ভবিষ্যৎ যেন নিরাপদে থাকে আমার জায়গা থেকে এটাই চাওয়া। শহীদ পরিবারের ভাতাকে কেন্দ্র করে অনেক জটিলতা আছে, সে জটিলতাগুলো আমরা নজরে নিচ্ছি। এটা নিয়ে সরকারের পরিষ্কার একটা ভাবনা আছে। শিশুকে যারা যত্ন দিয়ে বড় করবে তার বিষয়ও আমরা মাথায় রাখতে চাই। এ নীতিমালা নিয়ে আমাদের প্রশাসন ন্যায্যভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় জানতে চাইলে সুমাইয়ার ভগ্নিপতি বিল্লাল হোসেন বলেন, এ পর্যন্ত সুমাইয়ার নামে যে অনুদান সরকার দিয়েছে, তা আমরা ঠিকঠাক মতো পেয়েছি কিনা ও মামলার অগ্রগতি সম্পর্কে উপদেষ্টা কথা বলেছেন। তিনি বলেছেন, আমাদের জন্য সরকারের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছিল এবং আরও ১০ লাখ টাকা দেওয়া হবে। মূলত খোঁজখবর নেওয়ার জন্যেই উপদেষ্টা এসেছেন।

সমাজকল্যাণ উপদেষ্টার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X