ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

হেফাজত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউসুফ এস ওয়াই রামাদান। ছবি : কালবেলা
হেফাজতের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউসুফ এস ওয়াই রামাদান। ছবি : কালবেলা

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সোমবার (৭ জুলাই) সকালে ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত পৌঁছালে তাকে হেফাজত নেতারা ও মাদ্রাসা কর্তৃপক্ষ ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শাহ্ হাবিবুল্লাহ বাবুনগরী, হেফাজতের কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা শাহ্ আইয়ুব বাবুনগরী ও সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার থাকায় কৃতজ্ঞতা জানাতে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। বাংলাদেশের সরকার, জনগণ ও হেফাজত নেতারা সব সময় ফিলিস্তিনকে সমর্থন জুগিয়ে আসছে। মুসলিমের প্রথম কেবলা আল আকসা ইহুদিদের জুলুমের শিকার হচ্ছে৷

তিনি আরও বলেন, নারী-শিশুসহ ফিলিস্তিনের নিরীহ মুসলিম জাতিগোষ্ঠীর ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বহু হাজার কিলোমিটার দূরের ভূখণ্ড বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়ে আসছে। ভবিষ্যতে বাংলাদেশ ও হেফাজতের ভূমিকা ফিলিস্তিনের পক্ষে আরও জোরদার হবে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সাহিত্যবিষয়ক সম্পাদক আল্লামা হারুন আজিজী নদভী বলেন, ফিলিস্তিনের নির্যাতিত মজলুম জনগণের পক্ষে স্পষ্ট ভূমিকা ও মুসলিম এবং ইসলামের স্বার্থরক্ষায় আমিরে হেফাজতের অবস্থানকে শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন গাজাবাসীর পক্ষে হেফাজতে ইসলাম ভবিষ্যতে আরও জোরালোভাবে ভূমিকা রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১০

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১১

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১২

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৩

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৪

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৫

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৬

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৭

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৮

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

২০
X