সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় সাব-রেজিস্ট্রারের পদত্যাগ দাবি, ২১ দিন ধরে অচল রেজিস্ট্রি অফিস

সাভারের আশুলিয়ায় সাব-রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
সাভারের আশুলিয়ায় সাব-রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

দুর্নীতি, অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ তুলে সাভারের আশুলিয়ার সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভে ফুঁসছে দলিল লেখক ও স্থানীয় জনগণ। সোমবার (০৭ জুলাই) দুপুরে আশুলিয়া সিএমবি সড়কে অবস্থিত সাব-রেজিস্ট্রি অফিসের সামনে দলিল লেখক কল্যাণ সমিতির ব্যানারে অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

মানববন্ধনে আশুলিয়ার বিভিন্ন এলাকার লোকজন ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। অংশগ্রহণকারীরা বলেন, ঘুষ ছাড়া কোনো দলিলে স্বাক্ষর দেন না সাব-রেজিস্ট্রার খায়রুল বাশার। তার যোগদানের পর থেকেই অফিসে দুর্নীতির মহোৎসব শুরু হয়েছে। এই অবস্থার প্রতিবাদে গত ১৭ জুন থেকে চলমান আন্দোলন সোমবার গড়াল ২১ দিনে।

আন্দোলনের কারণে সাব-রেজিস্ট্রি অফিসে সম্পূর্ণ বন্ধ রয়েছে জমি কেনাবেচার কার্যক্রম। ফলে জমির দলিল সম্পাদন করতে না পেরে বিপাকে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। একইসঙ্গে সরকারও রাজস্ব হারাচ্ছে কোটি কোটি টাকা।

আশুলিয়া দলিল লেখক কল্যাণ সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘খায়রুল বাশার পাভেল যোগদানের পর থেকেই ঘুষ ছাড়া কোনো ফাইল সামনে এগোয় না। সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে। ঘুষখোর এ কর্মকর্তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, কিন্তু দাবি আদায় না হলে সড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবো।’

তবে অভিযোগ অস্বীকার করে আশুলিয়ার সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া পাভেল বলেন, ‘সব অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি আইন অনুযায়ী কাজ করছি। কারও দাবিতে পদত্যাগ করার প্রশ্নই আসে না।’

দীর্ঘদিন ধরে চলমান এ অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন জমির ক্রেতা-বিক্রেতা ও সচেতন মহল। দ্রুত সমাধান না হলে এ সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X