চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

৩ মাস বেতন নেই, চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে সড়কে যানজট

বেতনের দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রামের থিয়ানিস অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা
বেতনের দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রামের থিয়ানিস অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। ছবি : কালবেলা

দীর্ঘ তিন মাস ধরে বেতন না পাওয়ায় সড়কে আন্দোলনে নেমেছে চট্টগ্রামের থিয়ানিস অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাদের এমন কর্মসূচির কারণে সড়কে দীর্ঘ যানজট লেগেছে। এতে ভোগান্তিতে পড়েছে সব শ্রেণিপেশার মানুষ।

সোমবার (০৭ জুলাই) দুপুরে নগরের চট্টগ্রাম ইপিজেড এলাকার বেপজা অফিস ঘেরাও করে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির প্রায় শতাধিক শ্রমিক। যার রেশ পোহাতে হয়েছে ওই এলাকার আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে।

শ্রমিকদের অভিযোগ, তিন মাস ধরে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন তারা। একাধিকবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকেই বেপজা অফিসের সামনে অবস্থান নেন এবং দফায় দফায় স্লোগান দিতে থাকেন। তারা রাস্তায় নামেনি।

আন্দোলনরত এক নারী শ্রমিক বলেন, ‘তিন মাস ধরে বেতন পাই না। বাসা ভাড়া, বাজার সব বাকি পড়ে গেছে। আমাদের ঘরে এখন খাবারও নেই। এখন না নামলে আর কবে নামবো?’

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিল্প পুলিশের সিনিয়র সহকারী সুপার মো. জসীম। তিনি বলেন, দুই-তিন মাসের বেতন বকেয়া রাখায় থিয়ানিস অ্যাপারেলস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন করে। তারা আগেও একবার আন্দোলন করেছিল। গার্মেন্টসটির মালিকপক্ষ বেতন দেওয়ার আশ্বাস দিয়ে তা না দেওয়ায় তারা সোমবার আবার আন্দোলন করছে। এ সময় তারা বেপজা অফিস ঘেরাও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে থিয়ানিস অ্যাপারেলস লিমিটেডের কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে বেপজা কর্তৃপক্ষ চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান জানান, ঢাকায় অনুষ্ঠিত একটি মিটিংয়ে থাকায় তিনি বিস্তারিত কথা বলতে পারছেন না। পাশাপাশি চট্টগ্রামের তথ্য স্পষ্টভাবে তিনি জানাতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X