মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সিএনজিচালিত অটোরিকশার পেছনে লরির ধাক্কা, শিশু নিহত

নিহত আলিফার আহত মা। ছবি : কালবেলা
নিহত আলিফার আহত মা। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার পেছনে দুমড়েমুচড়ে গেছে। এ সময় অটোরিকশা থেকে ছিটকে পড়ে আলিফা (৫) নামে এক কন্যা শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিরসরাই পৌরসদরের কলেজ রোড মুখে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত আলিফা উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম হাইতকান্দি এলাকার গাজী ভূইয়াঁ বাড়ির মো. জহির উদ্দিনের মেয়ে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি কলেজ রোডের মুখে দাঁড়িয়ে যাত্রী তুলছিলেন। এ সময় একটি লরি ব্রেক ফেল করে সিএনজির পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে শিশু আলিফা গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যায়।

নিহত শিশুর বাবা মো. জহির উদ্দিন বলেন, আমার মেয়ে অসুস্থ থাকায় তাকে মিরসরাই সদরে মাতৃকা হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসি। ডাক্তার দেখিয়ে বাড়িতে যাওয়ার পথে লরির ধাক্কায় ঘটনাস্থলে আমার অবুঝ শিশু মারা যায়।

মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোহাম্মদ রুম্মান বলেন, হাসপাতালে আসার আগে শিশু আলিফার মৃত্যু হয়েছে। মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন কালবেলাকে বলেন, সোমবার বিকেলে মিরসরাই পৌরসদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি লরি ব্রেক ফেল করে সিএনজিচালিত অটোরিকশা পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে আলিফা নামের এক শিশু ঘটনাস্থলে মারা যায়।

তিনি আরও বলেন, আমরা আসার আগে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার বাড়িতে নিয়ে চলে গেছে। লরি চালক এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X