মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদসহ অন্যরা। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদসহ অন্যরা। ছবি : কালবেলা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, মুখপাত্র মোহিনী তাবাসসুম।

সভায় ১৪ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো ১৪ জুলাই জুলাই ওমেনস ডে পালন ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন, ১৬ জুলাই যিনি যে স্থানে প্রাণ হারিয়েছেন, সেই স্থানে স্ট্রিট মেমোরি স্টাম্প স্থাপন, ১৮ জুলাই প্রতীকী ম্যারাথন, যাতে আহত ও শহীদদের পরিবার ম্যারাথনের অগ্রভাগে থাকবে, ১৯ জুলাই শহীদদের স্মরণে সংখ্যা অনুযায়ী গাছ রোপণ, ২১ জুলাই মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাইয়ের স্মরণে অনুষ্ঠান ও দোয়া মাহফিল, ২৪ জুলাই শিশু শহিদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাইকেন্দ্রিক কবিতা আবৃতিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতামূলক কর্মসূচি গ্রহণ, মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২৮ জুলাই রক্তদান কর্মসূচি ও মেডিকেল ক্যাম্প স্থাপন, ৩১ জুলাই কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান, ৩৪ জুলাই ‘জুলাই নিয়ে চলচ্চিত্র প্রদর্শন, ৩৫ জুলাই ডিসি অফিসে জুলাই সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সমাগম অনুষ্ঠান ও ৩৬ জুলাই সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্যদের সম্মিলন আয়োজন ও পরে ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন।

সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সরকার ঘোষিত জুলাই বিপ্লবের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X