রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে হত্যায় জড়িত ৭ ভাই-ভাতিজা গ্রেপ্তার

র‌্যাবের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা
র‌্যাবের হাতে গ্রেপ্তার আসামিরা। ছবি : কালবেলা

রাজশাহীর গোদাগাড়ীতে সাত ভাই-ভাতিজা মিলে লোহার হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে ডেকোরেটর ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামিসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার (৯ জুলাই) সকালে র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে দিনাজপুরের নবাবগঞ্জের হায়াতপুর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন—গোদাগাড়ী উপজেলার দেলশাদপুর শিয়ালমারা ও নারায়নপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে আশরাফুল ইসলাম (৬০), মফিজুল ইসলাম (৫০) ও সাদ্দাম হোসেন (৩৭), আশরাফুল ইসলামের ছেলে আকবর আলী (২৮) ও বাবর আলী (১৯), মফিজুল ইসলামের ছেলে মো. হানিফ (২৯) ও রমজান আলী (২০)।

নিহতের নাম মনিরুল ইসলাম (৪৭)। তিনি ডেকোরেটর ব্যবসায়ী।

মেজর আসিফ আল রাজেক জানান, রোববার (৬ জুলাই) বিকেল ৪টার সময় মনিরুল জমিসংক্রান্ত কাজ শেষে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে তিনি গোদাগাড়ীর আইহাই গ্রামের সাগরা মোড়ে পৌঁছালে আসামিরা ও অজ্ঞাতনামা আরও ৫/৬ জন পূর্বপরিকল্পিতভাবে পূর্বশত্রুতার জেরে হাতে হাতুড়ি, বাঁশের লাঠি, লোহার রডসহ মনিরুলকে পথরোধ করে অকথ্য ভাষায় গালাগাল করে।

তিনি আরও বলেন, মনিরুল গালাগাল করতে নিষেধ করলে তারা বাঁশের লাঠি, হাতুড়ি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মাথায়, হাতে ও পিঠে, বুকের ওপরেসহ ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে রক্তাক্ত হন মনিরুল। তাকে গ্রামের অন্যরা বাঁচাতে গেলে তাদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় আসামিরা।

র‌্যাবের এ মেজর বলেন, পরে স্থানীয়রা মনিরুলকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে মারা যান তিনি। নারকীয় এ হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

আসিফ আল রাজেক বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আসামিরা সুকৌশলে নিজেদের দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে রাখার চেষ্টা করে। অবশেষে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুক পোস্টের জেরে মামলা, সাংবাদিক পরিচয়ে মানববন্ধন কর্মসূচি

সীমান্তে মাইকিং করে বিজিবির বিশেষ সতর্কবার্তা

হরমুজে চাপ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রকে পিছু হটিয়েছে ইরান : খামেনির উপদেষ্টা

ভারতের পুশ-ইন নিয়ে সীমান্তে বিজিবির বিশেষ সতর্কবার্তা

বাজার সংস্কারে কঠিন পথ পাড়ি দিতে হবে : বিএসইসি চেয়ারম্যান

নেসলে বাংলাদেশ পরিদর্শনে সুইজারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

নেসকো ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটি গঠন

ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না মির্জা ফখরুলের

মীমাংসিত জমি ফের দখলের চেষ্টা, সাংবাদিকের পরিবারকে প্রাণনাশের হুমকি

বিরিয়ানির বিনিময়ে বিক্রি হচ্ছে বিবেক, শিক্ষার্থীদের নিয়ে রাশেদ খাঁনের ক্ষোভ

১০

শূন্যরেখায় থাকা ২৮ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১১

মার্কিন হামলার জবাবে ‘শত্রু ঘাঁটিতে’ আঘাত ইরানের

১২

রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে পুড়ল তিনজন, আশঙ্কাজনক দুই

১৩

কুয়েত ও বাহরাইনের দিকে ৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান : যুক্তরাষ্ট্র

১৪

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

১৫

মাছবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

১৬

ঢাকার সড়কে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল হেলপারের

১৭

ইরান যুদ্ধের প্রভাবে আরও কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে : জাতিসংঘ

১৮

যাত্রীবাহী বাসের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

১৯

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দাম বাড়বে না : তথ্য উপদেষ্টা

২০
X