মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৪:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দেখতে গিয়ে মেলখুম ট্রেইল থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু

মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে মৃত্যু হওয়া দুই বন্ধু। ছবি : সংগৃহীত 
মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে মৃত্যু হওয়া দুই বন্ধু। ছবি : সংগৃহীত 

চট্টগ্রামের মিরসরাইয়ের মেলখুম ট্রেইলের উপর থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সোনাপাহাড় এলাকায় মেলখুম ট্রেইলে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- গালিব (২২) এবং হৃদয় (২২)। তারা দুজনে বন্ধু। আহতরা হলেন- মো. মিরাজ, রায়হান ও ফাহিম।

জানা গেছে, মঙ্গলবার সকালে ফেনী থেকে ৩ বন্ধু মিলে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে ঘুরতে যান। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় আরও দুজন।

আহত স্থানীয় সৈকত ইসলাম মিরাজ বলেন, মঙ্গলবার সকালে আমরা ৫ জন সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ঘুরতে যাই। যাওয়ার পর একজনের ব্যাগ পড়ে যায়। ব্যাগ উদ্ধার করতে গিয়ে দুজন নামলে মেলখুম ট্রেইলের মধ্যে পড়ে গিয়ে মারা যায়। মঙ্গলবার রাত হয়ে যাওয়ার পর তারা না আসায় বুধবার সকালে গিয়ে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর আড়াইটায় তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু সিংহ কালবেলাকে বলেন, আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, ফাহিম নামে তিনজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে। এর মধ্যে রায়হান ও ফাহিমকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মিরাজ হাসপাতালে চিকিৎসাধীন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস কালবেলাকে বলেন, সোনাপাহাড় মেলখুম ট্রেইলে ৫ পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়ে বুধবার দুপুর আড়াইটায় গিয়ে ঘটনাস্থল থেকে গালিব এবং হৃদয়ের মরদেহ উদ্ধার করি। আহত ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X