পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইতিহাস সৃষ্টি করে পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টি

রেকর্ড বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে আছে বিভিন্ন এলাকা। ছবি : কালবেলা
রেকর্ড বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে আছে বিভিন্ন এলাকা। ছবি : কালবেলা

টানা বৃষ্টিতে ভাসছে উপকূলীয় জেলা পটুয়াখালী। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় জেলায় ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ জেলার ইতিহাসে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হিসেবে বিবেচিত হচ্ছে।

এর আগে ২০২১ সালের ২৭ জুলাই পটুয়াখালীতে সর্বোচ্চ ২৫১.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উপকূলে বৃষ্টির মাত্রা বেড়েছে।

এই অতিভারী বৃষ্টিপাতে পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ছোট চৌরাস্তা, তিতাস মোড়, এসডিও রোড, সবুজবাগ, নতুন বাজার, জুবলী স্কুল রোড, টিবি ক্লিনিক, পুরান বাজারসহ বেশ কিছু নীচু এলাকা পানিতে তলিয়ে গেছে। এখনো বিটাইপ এলাকা, এলজিইডি কার্যালয়ের সামনে, এখনো জলাবদ্ধতায় আটকে আছে।

তিতাস মোড় এলাকার রাব্বি বলেন, টানা বৃষ্টিতে রাস্তাগুলো পানির নিচে চলে গেছে। ড্রেনেজ ব্যবস্থায় ময়লা আবর্জনা থাকায় সব কিছু আটকে পানি যায় না।

চরপাড়া এলাকার নোমান মিঠু বলেন, টানা বৃষ্টির পাশাপাশি আমাদের কারণে ড্রেনে ময়লা আবর্জনা সরাসরি ফালানোয় ড্রেন বন্ধ হয়ে যাচ্ছে। পানি দ্রুত চলাচল করছে না, বৃষ্টির পানি শহরে থেকে যায় এই কারণেই জলাবদ্ধতা তৈরি হয়।

এদিকে শুধু শহরেই নয়, জেলার গ্রামাঞ্চলেও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। সদর উপজেলার বড় বিঘাই এলাকার মাছচাষি মুছা সিকদার জানান, আমার মাছের ঘের আর পুকুর পানিতে ছুঁইছুঁই অবস্থা। বৃষ্টিতে নাজেহাল অবস্থা, গ্রামের রাস্তা ঘাট ডুবে আছে।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী কালবেলাকে বলেন, উপকূলীয় এলাকায় অতিভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পটুয়াখালীর ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৭৫ মিলিমিটার। এই বৃষ্টি আরোও কিছু দিন চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

২০২৬ বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X