ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

দুই সন্তানের গলায় দা ধরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ভোলা সদর হাসপাতাল। ছবি : কালবেলা
ভোলা সদর হাসপাতাল। ছবি : কালবেলা

ভোলা সদর উপজেলায় দুই সন্তানের গলায় দা ধরে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় কামাল মাঝি নামে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী নারী ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (৮ জুলাই) রাতে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই নারীর স্বামী জীবিকার তাগিদে সাগরে ছিলেন। তিনি দুই সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে বৃষ্টির মধ্যে প্রতিবেশী কেরু মাঝির ছেলে কামালসহ সংঘবদ্ধ একটি গ্রুপ সিঁধ কেটে ঘরে ঢুকে ভুক্তভোগী নারীর হাত-পা বেঁধে ফেলে। এ সময় ওই নারী চিৎকার দিলে তার দুই সন্তানের গলায় দা ধরে হত্যার হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে কামাল।

ভুক্তভোগী নারী বলেন, ‘কামাল আমার ঘরে প্রবেশ করে ধর্ষণ করেছে। তার সঙ্গে আরও লোক ছিল, তারা বাইরে ছিল। আমি তাদের চিনতে পারিনি। কামাল চুলের মুঠি ধরে বাইরে টেনে নিয়ে আমাকে দিয়েই সিঁধ কাটার মাটি ভরাট করে। এ ছাড়া বিবস্ত্র অবস্থায় আমার ভিডিও করে কামাল ও তার লোকজন। ধর্ষণের কথা প্রকাশ করলে সন্তানদের হত্যা করা হবে এবং ভিডিওটি ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেয় কামাল। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ভোলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. তায়েবুর রহমান বলেন, ভুক্তভোগী নারী চিকিৎসাধীন। আমরা সব মেডিকেল রিপোর্ট সম্পন্ন করেছি।

ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ কালবেলাকে বলেন, ঘটনা শুনেছি এবং আমাদের পুলিশের টিম ঘটনাস্থল ও হাসপাতালে গেছে, বিষয়টির তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১০

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১১

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১২

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৩

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৪

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৫

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৬

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৭

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৮

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৯

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X