মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

সেপটিক ট্যাঙ্ক থেকে মিলল ফায়ার সার্ভিসের গাভি

সেপটিক ট্যাঙ্ক থেকে গাভিটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা
সেপটিক ট্যাঙ্ক থেকে গাভিটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়া একটি গাভি উদ্ধার করেছেন মাটিরাঙ্গার ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের দিকে মাটিরাঙ্গা পৌর রসুলপুর (সিকদার ঠিলা) নামক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোখলেছুর রহমানের গৃহপালিত একটি গাভি খোলা সেপটিক ট্যাঙ্কে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. হারুন কালবেলাকে জানান, প্রায় আধা ঘণ্টার চেষ্টায় গাভিটি অক্ষত অবস্থায় সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। বর্তমানে গাভিটি সুস্থ আছে বলে জানিয়েছেন মালিক মোখলেছুর রহমান।

এদিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে এমন উদ্ধার অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। গৃহস্থের অসাবধানতাকে দায়ী করেছেন অনেকে। নিজেদের বাড়িতে এ রকম ঢাকনাবিহীন গর্ত থাকলে তা ঢেকে রাখা উত্তম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X