বগুড়া ব্যুরো
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

কেন্দ্রের ভুলে এসএসসিতে কাটা গেল ২৫ নম্বর!

এসএসসি ফল প্রকাশের পর শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ছবি : কালবেলা
এসএসসি ফল প্রকাশের পর শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ছবি : কালবেলা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনেই বগুড়া জিলা স্কুল কেন্দ্রে বড় ধরনের কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। ‘ক্যারিয়ার শিক্ষা’ বিষয়ের ৫০ নম্বরের স্থলে ২৫ নম্বর প্রদান করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশের পর অনেকেই আবিষ্কার করেন, অন্যান্য বিষয়ে উচ্চ নম্বর পাওয়া সত্ত্বেও এই একটি বিষয়ে অস্বাভাবিকভাবে নম্বর কম। এতে অনেক শিক্ষার্থীর জিপিএ কমে গেছে।

জানা গেছে, এই কেন্দ্রে মোট ৮টি স্কুলের ৮৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। জিপিএ কমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে দুশ্চিন্তায় পড়েছে।

একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছে, আমরা সব বিষয়ে ৯৫-এর বেশি পেয়েছি, অথচ এই একটি বিষয়ে অর্ধেক নম্বর কমে গেছে। এতে আমাদের রেজাল্ট নষ্ট হয়েছে, ভর্তি ঝুঁকির মধ্যে পড়েছে।

বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাইজুর রহমান কালবেলাকে জানান, আমাদের বিদ্যালয় থেকে ২৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সবাইকে ওই বিষয়ে ৫০ নম্বরের স্থলে ২৫ নম্বর দেওয়া হয়েছে। এটা যে একটি কারিগরি ত্রুটি, তা বোর্ডকে জানানো হয়েছে।

জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিন কালবেলাকে বলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোর্ড আগামী রোববারের মধ্যে সংশোধিত ফল প্রকাশের আশ্বাস দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১০

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১১

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১২

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৩

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১৪

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৫

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৬

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৭

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৮

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৯

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২০
X