মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৯:৫১ এএম
আপডেট : ১১ জুলাই ২০২৫, ০৯:৫৬ এএম
অনলাইন সংস্করণ

যমজ দুই ভাইয়ের আশ্চর্যজনক ফলাফল

যমজ দুই ভাই জিহাদ হাসান ও বায়জিদ হাসান। ছবি : কালবেলা
যমজ দুই ভাই জিহাদ হাসান ও বায়জিদ হাসান। ছবি : কালবেলা

জন্ম থেকেই যেন সবকিছুতে জুটি বেঁধে চলা দুই ভাই। জন্মের সময় মাত্র এক মিনিটের ব্যবধান; কিন্তু সাফল্যে কোনো ফারাক নেই! শরীয়তপুরের যমজ দুই ভাই জিহাদ হাসান ও বায়জিদ হাসান এবারের এসএসসি পরীক্ষায় অর্জন করেছে অভিন্ন ফল। দুজনই পেয়েছে জিপিএ-৪.৭৮, এবং আশ্চর্যজনকভাবে সব বিষয়ে সমান নম্বর!

বৃহস্পতিবার (১০ জুলাই) তাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে এমন আশ্চর্যজনক ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য চররোসুন্দী গ্রামের কৃষক সাইদুর রহমান বয়াতি ও গৃহিণী জুলেখা বেগম দম্পতির যমজ দুই ছেলে বায়জিদ হাসান ও জিহাদ হাসান। তারা দুজন সুবচনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরীক্ষার ফল বিশ্লেষণ করে জানা গেছে, সুবচনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে তারা ৬ বিষয়ে পেয়েছে এ ‘প্লাস’—ইংরেজি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ইসলাম ও নৈতিক শিক্ষা, পদার্থ, জীববিজ্ঞান ও আইসিটি। বাংলা ও রসায়নে পেয়েছে এ ‘গ্রেড’, আর গণিত ও উচ্চতর গণিতে এ ‘মাইনাস’।

অল্পের জন্য এ প্লাস না পেয়ে মন খারাপ যমজ দুই ভাইয়ের। দুই ভাইয়ের ইচ্ছা মেরিন অফিসার হবে। বাবা-মায়েরও ইচ্ছা ছেলেদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করার। কিন্তু দরিদ্র কৃষক সাইদুর রহমান কি পারবেন তার দুই ছেলেকে একসঙ্গে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে প্রতিষ্ঠিত করতে?

জিহাদ জানায়, আমরা সবকিছু একসঙ্গে করেছি, পড়ালেখাও। আমাদের রেজাল্ট এক হবে, এটা যেন আগে থেকেই ঠিক ছিল। আরেক ভাই বায়জিদ বলেন, ‘স্বপ্ন একটাই, মেরিন অফিসার হবো। শুধু চাই সবার দোয়া।’ এ ছাড়া বাবা সাইদুর রহমান ও মা জুলেখা বেগমও ছেলেদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

এ বিষয়ে সুবচনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন সিকদার বলেন, ‘এমন ঘটনা বিরল। আমি দীর্ঘ শিক্ষকতা জীবনে দেখিনি দুই যমজ ভাই প্রতিটি বিষয়ে এক নম্বর পেয়েছে! এটা শুধু কাকতালীয় নয়, কঠোর পরিশ্রম ও একাগ্রতার ফল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X