কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৫, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের ৫ দিন পর পাটক্ষেতে মিলল শিশুর মরদেহ

নিহত শিশু রোজা মনি। ছবি : সংগৃহীত
নিহত শিশু রোজা মনি। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর পাটক্ষেত থেকে রোজা মনি (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকালে বাড়ির পেছনে বাচ্চু মিয়ার পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রোজা মনি সদর উপজেলার মারিয়া ইউনিয়নের চরমারিয়া গ্রামের মোহাম্মদ সুমন মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিল শিশু রোজা মনি। এ সময় নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে বাড়ির পেছনে পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

রোজা মনির ফুপাতো ভাই নাইম মিয়া জানান, রোজা মনি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পেছনে পাটক্ষেতের পাশের জমিতে ঘাস কাটতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুঁজতে গিয়ে রোজা মনির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা লাশ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১০

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১১

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১২

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৩

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৪

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৫

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৬

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৭

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৮

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৯

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

২০
X