ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৭:৫৩ এএম
অনলাইন সংস্করণ

ক্লাস শেষে বাড়ি ফেরা হলো না ৩ মাদ্রাসাছাত্রের

মাদ্রাসা শিক্ষার্থীকে দেওয়া মাইক্রোবাস। ছবি : কালবেলা
মাদ্রাসা শিক্ষার্থীকে দেওয়া মাইক্রোবাস। ছবি : কালবেলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মাইক্রোবাসের চাপায় তিন মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। তারা সবাই রাংটিয়া মারকাযুত ত্বাকওয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বড় রাংটিয়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে মো. সাকিবুল (৯), মো. জহুরুল মিয়ার ছেলে মো. জাকারিয়া (১০) ও মো. সাহেব আলীর ছেলে মো. আমিন (৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার ক্লাস শেষে হেঁটে বাড়ি ফিরছিল তিন শিশু। পথে রাংটিয়া এলাকায় পৌঁছলে দ্রুতগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। জেলা সদর হাসপাতালে পৌঁছলে চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আমিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।

শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনিকা আফরিন প্রমা বলেন, দুজন হাসপাতালে আনার আগেই মারা যায়। আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হলে পথেই তার মৃত্যু হয়।

ঝিনাইগাতী থানার ওসি মো. আল-আমীন জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি আটক করা হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১১

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১২

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৩

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৪

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৫

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৬

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৭

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৮

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৯

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

২০
X