চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

জমি নিয়ে বিরোধ, দেবরের হাতে ভাবি খুন

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ঘাতক পলাতক রয়েছেন।

রোববার (১৩ জুলাই) মধ্যরাতে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফেরদৌস আরা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে লোকমানের পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগে ছিল। এরই জেরে রোববার রাতে দেবর রবিন ওরফে রনি তার ভাবিকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সজীব আচার্য বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে ওই গৃহবধূকে ছুরিকাঘাত করেন তার দেবর রবিন ওরফে রনি। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ঘটনার পর অভিযুক্ত দেবর পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X