বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ-দুর্নীতি আবারও রাষ্ট্রে চেপে বসেছে : নাহিদ

এনসিপির পথযাত্রায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা
এনসিপির পথযাত্রায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজ আর দুর্নীতি আবারও বাংলাদেশ রাষ্ট্রে চেপে বসেছে। আমরা বলেছিলাম, এ চাঁদাবাজ আর মাফিয়াদের যে সিস্টেম বাঁচিয়ে রাখে সেই সিস্টেমের আমরা পতন চাই। কিন্তু দেখেছি সেই সিস্টেমকে টিকিয়ে রেখেছে একটি দল। চাঁদাবাজ আর দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে তারা।

সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬টায় বরগুনা শহরের পৌর মার্কেটের সামনের সদর রোডে এনসিপির পথযাত্রায় এসব কথা বলেন তিনি।

পুরান ঢাকায় এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আপনারা কয়েকদিন আগে ঢাকায় দেখেছেন এ বরগুনা এলাকার সন্তান সোহাগকে কী বিভৎসভাবে পাথর দিয়ে জনসম্মুখে হত্যা করা হয়েছে। বরগুনাবাসী কী এই পাথর মেরে হত্যার রাজনীতি দেখতে চায়? বরগুনাবাসী কী এ চাঁদাবাজির রাজনীতি দেখতে চায়? আপনাদের সন্তানকে ঢাকা শহরে যেভাবে হত্যা করা হয়েছে আপনারা প্রতিবাদ তৈরি করুন।

বঙ্গোপসাগর তীরবর্তী উপকূলীয় জেলা বরগুনা নিয়ে পরিকল্পনার বিষয়ে এনসিপি এ শীর্ষ নেতা বলেন, আমরা চাই এ বরগুনার নদী সমুদ্রের রক্ষা হবে। উপকূল সুরক্ষা পাবে, মানুষের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত হবে।

নাহিদ বলেন, গণহত্যার বিচার আর নতুন বাংলাদেশের জন্য আমরা সংস্কার চাই। আমরা চাই নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদক পর্যন্ত নিরপেক্ষভাবে নিয়োগ হবে। আমরা চাই প্রধানমন্ত্রীর ক্ষমতা নিয়ন্ত্রিত থাকবে। আমরা কোনো স্বৈরতন্ত্র বাংলাদেশে ফেরত আসতে দেব না। আমরা বাংলাদেশপন্থি রাজনীতি করব। ভারতপন্থি কিংবা পাকিস্তানপন্থি রাজনীতির কোনো জায়গা হবে না।

তিনি বলেন, আমরা দেখেছি একটা দল ইতিহাসে এককালে পাকিস্তানপন্থিদের পুনর্বাসন করেছিল। গণঅভ্যুত্থানের পরে তারা আবার মুজিববাদীদের পুনর্বাসিত করছে। আমি স্পষ্টভাষায় বলছি, বাংলাদেশে মুজিববাদীদের রাজনীতি হবে না, চাঁদাবাজদের রাজনীতি হবে না।

পদযাত্রায় উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, শামান্তা শারমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১০

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১১

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১২

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৩

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৪

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৫

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৬

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৭

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৮

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

২০
X