গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবরে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা
মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবরে স্থানীয়দের ভিড়। ছবি : কালবেলা

মেহেরপুরের গাংনী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনই মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চৌগাছা গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় বাসিন্দা গোলাম কিবরিয়া (৫৫) ও তার স্ত্রী রিনা খাতুন (৪৫)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে গোলাম কিবরিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সঙ্গে একটি বাইসাইকেল রাখা ছিল। কোনোভাবে ওই আর্থিং তারের সঙ্গে বাড়ির সাইড লাইনের সংযোগ হয়ে যায়। গোলাম কিবরিয়া বিষয়টি না জেনে বাইসাইকেল ধরার সঙ্গে সঙ্গেই বিদ্যুতায়িত হন। স্বামীর এমন অবস্থা দেখে তাকে বাঁচাতে ছুটে যান স্ত্রী রিনা খাতুন। স্বামীকে টেনে সরানোর চেষ্টায় তিনিও বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময় তাদের ছোট মেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

পরে পথচারীরা তাদের দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফারুক হোসেন জানান, ওই দুজনকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১০

গন্তব্য

১১

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১২

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৩

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৪

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৫

আইনজীবী বারে হামলা

১৬

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

১৭

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

১৮

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১৯

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

২০
X