শার্শা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পণ্য খালাস বন্ধ বেনাপোল স্থলবন্দরে

পানি জমায় পণ্য খালাস বন্ধ বেনাপোল বন্দরে। ছবি : কালবেলা
পানি জমায় পণ্য খালাস বন্ধ বেনাপোল বন্দরে। ছবি : কালবেলা

গত দুই দিনের ভারি বর্ষণে বেনাপোল বন্দর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বন্দর অভ্যন্তরের অনেক স্থানে হাঁটুপানি জমায় পণ্য খালাস প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যানবাহন ও নিরাপত্তাকর্মীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় বন্দরের ৯, ১২, ১৫, ১৬ ও ১৮ নম্বর শেডে লোড-আনলোড বন্ধ হয়ে গেছে। এদিকে কাঁচা পণ্যের মাঠ ও ভারতীয় ট্রাক টার্মিনালে হাঁটুপানি জন্মেছে।

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই বন্দরে হাঁটুপানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। কয়েক বছর ধরে এ দুর্ভোগ হলেও নজর দেয়নি বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, রেল কর্তৃপক্ষ কালভার্ট না রেখে মাটি ভরাট করায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে।

তবে এসব শেড ও ওপেন ইয়ার্ড অধিকাংশই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তৈরি হয়নি। বন্দর সড়কের উচ্চতার চেয়ে পণ্যাগারগুলো নিচু হওয়ায় বৃষ্টিপাত বেশি হলে পানি নিষ্কাশনের অভাবে পণ্যাগার ও ইয়ার্ডে জলাবদ্ধতা তৈরি হয়। এতে পানিতে ভিজে যেমন পণ্যের গুণগত মান নষ্ট হয় তেমনি চলাচলে বিঘ্ন ঘটে।

বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন জানান, বন্দরের জলাবদ্ধতা প্রতি বছর তৈরি হয়। বিশেষ করে রেল বিভাগ কালভার্ট না রেখে মাটি ভরাট করায় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বন্দরের পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। তবে দ্রুত এ অবস্থা কাটিয়ে তুলতে পার্শ্ববর্তী হাওরের সঙ্গে বন্দরের ড্রেন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহীদ আলী বলেন, স্থলবন্দরের শেডগুলো অপরিকল্পিতভাবে তৈরি করায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা বন্দর কর্তৃপক্ষ করেনি। যার ফলে পানি জমে আমদানি-রপ্তানি পণ্য নষ্ট হচ্ছে। বন্দরের পানি আমরা ও উপজেলা প্রশাসন এবং বেনাপোল পৌরসভা মিলে কয়েক দফা অপসারণের চেষ্টা করলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে ধস নামবে।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি সমিতির সভাপতি আনোয়ার আলী আনু বলেন, বেনাপোল বন্দর পানি নিষ্কাশন ব্যবস্থা না করে শেডগুলো নির্মাণ করায় সামান্য বৃষ্টি হলে পানি জমে যায়। আর ভারি বর্ষণে শেডের মধ্যে পানি গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আমদানি পণ্য বিনষ্ট হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X