কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:১৩ পিএম
অনলাইন সংস্করণ

স্ত্রীর মৃত্যুর খবর শুনে মারা গেলেন স্বামী

স্বামী-স্ত্রী দুজনকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
স্বামী-স্ত্রী দুজনকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রী রিনা বেগমের মৃত্যুর খবর শুনে মারা গেছেন স্বামী ওয়ারিছ উল্লাহ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলার উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ওয়ারিছ উল্লাহ (৮০) ও রিনা বেগম (৬৬) দম্পতি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা।

স্বজনদের সূত্রে জানা গেছে, রীনা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর মধ্যে সপ্তাহখানেক আগে পাশের কমলগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে তিনি বেড়াতে যান। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে রিনা হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। এদিকে মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য অজু করে ফিরে ওয়ারিছ স্ত্রীর মৃত্যুর খবর পান। এ সময় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রতিবেশী শিক্ষক মুহিত চৌধুরী রিপন বলেন, দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল। ওয়ারিছ উল্লাহ দম্পতির ৪ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। তিনি ছিলেন অত্যন্ত ধর্মভীরু, মসজিদপ্রেমী মানুষ।

তিনি আরও বলেন, ওয়ারিছ উল্লাহ রাউৎগাঁও হাফিজিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য ও রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সদস্য ছিলেন। দাম্পত্য জীবনে একে অপরের পরিপূরক এ দম্পতির কবরও খোঁড়া হয়েছে পাশাপাশি। আজ বিকেলে রাউৎগাঁও শাহ গিয়াস উদ্দিন (রহ.) মাজার প্রাঙ্গণে তাদের জানাজার নামাজ শেষে পাশাপাশি দাফন করা হয়েছে।

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নাজিম আহমদ বলেন, স্ত্রী রিনা বেগমের মৃত্যুর খবর পেয়ে স্বামী ওয়ারিছ মিয়া মারা যান। এলাকায় এ ধরনের ঘটনা প্রথম ঘটল। দাম্পত্য জীবনে দুজনের মধ্যে ভালো বোঝাপড়া ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X