কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক করায় যুবকের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন। ছবি : কালবেলা
দণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক ভিডিও ধারণের অভিযোগে মাইন উদ্দিন নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মাইন উদ্দিনকে হাতেনাতে আটক করে কসবা থানা পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছামিউল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখোলা গ্রামের ইদন মিয়ার ছেলে।

ইউএনও ছামিউল ইসলাম কালবেলাকে বলেন, দীর্ঘদিন ধরে মাইন উদ্দিন ওই বিদ্যালয়ের সামনে গিয়ে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর টিকটক ভিডিও ধারণ করতেন ও বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। এসব কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার তিনি আবারও বিদ্যালয় এলাকায় গিয়ে একই কাজ করার সময় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করা হয়। পরে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১০

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১১

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১২

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৩

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৪

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৫

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

১৬

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

১৭

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

১৮

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

১৯

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

২০
X