কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:২৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আসামি নজরুল ইসলাম। ছবি : কালবেলা
আসামি নজরুল ইসলাম। ছবি : কালবেলা

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর মা ও দুই মেয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি নজরুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামের বাসিন্দা।

নিহতরা হলেন- গৃহবধূ ময়না আক্তার (৩০), তার মেয়ে রাইসা (৭) এবং ছেলে নীরব (২)। প্রধান আসামি নজরুল ইসলাম নিহত ময়না আক্তারের দেবর।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান কালবেলাকে বলেন, ময়মনসিংহের ভালুকায় বহুল আলোচিত মা ও দুই সন্তানকে হত্যার ঘটনায় আসামি নজরুল ইসলামকে বিকেল ৫টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে ভালুকা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, রোববার (১৩ জুলাই) ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি বাসায় পোশাক শ্রমিক রফিকুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে রফিকুল ইসলামের ভাই নজরুল ইসলাম পলাতক ছিলেন।

উল্লেখ্য, আসামি নজরুল ইসলাম ও নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম দুই ভাই। তারা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের সেনের বাজার গ্রামের বাসিন্দা। রফিকুল ভালুকায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক। ভালুকা পৌরসভার টিএন্ডটি রোড এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। একটি রুমে সন্তানসহ তিনি ও পাশের রুমে ছোট ভাই নজরুল ইসলাম থাকতেন।

রোববার (১৩ জুলাই) রাতের কাজ শেষে সকালে বাসায় ফিরে রফিকুল দেখেন, বাসার দরজায় বাইরে থেকে তালা দেওয়া। তালা ভেঙে ভেতরে ঢুকে তিনি স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে পালিয়ে গেছেন তার ছোট ভাই নজরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১০

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১১

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১২

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৩

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৪

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৫

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৭

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৮

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

২০
X