কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে আ.লীগ নিশ্চিহ্নের অভিযান চালাতে হবে : আবু হানিফ

কিশোরগঞ্জে গণপদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আবু হানিফ। ছবি : কালবেলা
কিশোরগঞ্জে গণপদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আবু হানিফ। ছবি : কালবেলা

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, গোপালগঞ্জে সকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও দুপুরে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ও হামলা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। আমরা এই হামলার নিন্দা জানাই। পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এমন হামলা কোনোভাবেই কাম্য নয়। আওয়ামী লীগ এতদিন সুখে ছিল, আজকের হামলার পর এই মাশুল আওয়ামী লীগকে দিতে হবে। ছাত্র-জনতা সব রাজনৈতিক দলকে নিয়ে সারা দেশে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার অভিযান চালাতে হবে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ শহরে গণপদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে গণহত্যার বিচার ও গণহত্যায় জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে গণপদযাত্রা করেছে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা।

এ সময় তিনি বলেন, আজ সেই ঐতিহাসিক ১৬ জুলাই। রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিমরা এই দিনে পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। তাদের সেই ত্যাগের ফলে এই আন্দোলন আরও বেগবান হয় যোগ হয় নতুন মাত্রা, যার শেষ পরিণতি ফ্যাসিস্ট হাসিনার পতন। বাংলাদেশের ৫৩ বছরের রাজনৈতিক ধারার পরিবর্তনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংস্কারের দৃশ্যমান কোনো অগ্রগতিও নেই। এখনো পরাজিত শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করছে, এর জন্য দায়ী প্রশাসনের নীরবতা। জুলাই গণহত্যায় জড়িত অসংখ্য আসামি ধরাছোঁয়ার বাহিরে রয়ে গেছে। জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি নেই।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে জুলাই শহীদদের ত্যাগের কথা ভুলে গেছে। দলগুলো নিজেদের ক্ষমতার লড়াই একে অপরের বিরুদ্ধে কথা বলছে। রাজনীতিতে এটা স্বাভাবিক বিষয়। ভিন্ন মত থাকবে, প্রতিযোগিতা থাকবে কিন্তু সেটা যেন সংঘাতে রূপ না নেয় সেটা খেয়াল রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর এই বিরোধে পরাজিত শক্তি সুযোগ নিতে পারে। তাই এমন পরিস্থিতি তৈরি করা যাবে না, যাতে আওয়ামী লীগ ফিরে আসার প্রেক্ষাপট তৈরি হয়। আওয়ামী লীগের প্রশ্নে আমাদের জুলাইয়ের ঐক্যের পুনরাবৃত্তি ঘটাতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর হলেও এখনো জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হয়নি।

নির্বাচন নিয়ে আবু হানিফ বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে আগামীর নির্বাচন হবে ব্যতিক্রম। এই নির্বাচনে বড় একটা অংশ তরুণ ভোটার রয়েছে, এই তরুণ ভোটার আগামীর নির্বাচনে ভোটের হিসাব পাল্টে দেবে। দেশের মানুষ গতানুগতিক রাজনীতির পরিবর্তন চায়। বিগত সময়ে যারা দেশ শাসন করেছে তাদের চরিত্র কেমন জনগণ তা জানে। ক্ষমতা ও পেশিশক্তির রাজনীতি জনগণ আর দেখতে চায় না। আগামী নির্বাচনে চাঁদাবাজ ও দখলবাজদের প্রত্যাখ্যান করবে জনগণ।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল বলেন, এক বছরেও গণহত্যার আসামিদের আটক করা হয়নি, এর দায় প্রশাসন কোনোভাবে এড়াতে পারে না। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিতে হবে। আওয়ামী লীগকে বিচারের আগে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না।

গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সহসভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য দেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অভি চৌধুরী, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, মাসুদুল ইসলাম সোহেল, আলহাজ শামসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ কাজল, ইমরান হাসান, অর্থ সম্পাদক আশিকুর রহমান মাহফুজ, সহ-আইন সম্পাদক ফজল মোল্লা, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমন খান, সাধারণ সম্পাদক পায়েল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি নুরুল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

১০

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১১

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১২

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১৩

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৪

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৫

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৬

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৭

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৮

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৯

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

২০
X