সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে যমুনা নদীর ক্রসবার বাঁধের শতাধিক স্থাপনা উচ্ছেদ

সিরাজগঞ্জবাসীর বিনোদন তীর্থ বলে পরিচিত যমুনা নদীর ক্রসবার বাঁধের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : কালবেলা
সিরাজগঞ্জবাসীর বিনোদন তীর্থ বলে পরিচিত যমুনা নদীর ক্রসবার বাঁধের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ। ছবি : কালবেলা

সিরাজগঞ্জবাসীর বিনোদন তীর্থ বলে পরিচিত যমুনা নদীর ক্রসবার বাঁধের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। দর্শনার্থীরা যাতে যমুনার নদীর সৌন্দর্য নির্বিঘ্নে উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়ে বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত যমুনার নদীর উপর আড়াআড়িভাবে স্থাপন করা ক্রসবার বাঁধ-৩ ও ক্রসবার বাঁধ-৪ এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান জানান, এ দুটি ক্রসবার বাঁধে ১২০টির মতো দোকানপাট গড়ে তোলা হয়েছিল। তীর ঘেঁষা এসব স্থাপনার জন্য যমুনার সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হচ্ছিল দর্শনার্থীরা। তাই এসব স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়। আমরা দুদিন আগেই মাইকিং করেছি। এতে বেশিরভাগ স্থাপনা সরিয়ে নেওয়া হয়। আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে বাকি স্থাপনাগুলো উচ্ছেদ করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X