কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

পরীক্ষক আসবেন শুনে জানালা দিয়ে বই নিক্ষেপ, অতঃপর...

ভিডিও থেকে নেওয়া ছবি
ভিডিও থেকে নেওয়া ছবি

একটি কলেজে সম্প্রতি এক অদ্ভুত ঘটনা ঘটেছে। সেই ভিডিও সামাজিকমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কলেজের চার তালা থেকে বৃষ্টির মতো বই নিচে পড়ছে। এরপর ঘটে চমকপ্রদ এক ঘটনা।

জানা যায়, পরীক্ষক আসার খবরে জানালা দিয়ে একের পর এক বই ছুড়ে ফেলছেন পরীক্ষার্থীরা। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপকভাবে সাড়া ফেলেছে।

ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের মালাকপেট এলাকায়। সেখানে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলছিল। নিজেদের মতো করেই পরীক্ষা দিচ্ছিলেন শিক্ষার্থীরা।

হঠাৎ খবর আসে, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসছেন পরীক্ষক। এতে ভীত হয়ে পরীক্ষার্থীরা জানালা দিয়ে বই ফেলতে শুরু করেন। কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ এই ঘটনার সত্যতা অস্বীকার করেছে।

পুলিশ জানায়, ওই দিন কোনো পরীক্ষক কলেজ পরিদর্শনে আসেননি। তবে কলেজ কর্তৃপক্ষ জানায়, দোতলায় পরীক্ষা দিচ্ছিল ছাত্র-ছাত্রীরা। এ সময় চারতলায় থাকা বইয়ের তাক ভেঙে পড়ে এবং সেই বই জানালা দিয়ে বাইরে পড়ে। এতে রাস্তার লোকজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়।

কলেজ কর্তৃপক্ষ অভিযোগ করেন, এই ভিডিও ছড়িয়ে ভুয়া খবর রটিয়ে কলেজের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তারা সামাজিকমাধ্যমে ছড়ানো এই ভিডিওকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১০

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১১

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১২

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৩

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৪

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৫

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৬

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৭

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৮

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৯

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

২০
X