সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৩:৩৭ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০৮:২০ এএম
অনলাইন সংস্করণ

চলনবিল রক্ষায় কঠোর প্রশাসন

বিভিন্ন ধরনের জাল জব্দ করে পুড়িয়েছে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা
বিভিন্ন ধরনের জাল জব্দ করে পুড়িয়েছে উপজেলা প্রশাসন। ছবি : কালবেলা

নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে এক বিশেষ অভিযানে ১২ লাখ টাকার অবৈধ মাছ ধরার জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়, যা দেশীয় মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে চলনবিলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। অভিযানে সহায়তা করে মৎস্য বিভাগ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানে অবৈধ জাল মজুদের অভিযোগে আরশেদ নামের এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম কালবেলাকে বলেন, চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ ধ্বংসের জন্য অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল মারাত্মক হুমকি। এসব জাল দিয়ে দেশীয় মাছের পোনা পর্যন্ত ধরা পড়ে, ফলে মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও প্রশাসনের এ ধরনের অভিযান জোরদার করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১০

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১১

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১২

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৩

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৪

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১৫

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১৬

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৮

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৯

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

২০
X