সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইলে গেমস খেলছিল ৪ শিক্ষার্থী, ডেকে নিয়ে পড়তে বসালেন ইউএনও

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

নোয়াখালীর হাতিয়ায় রাতে বাড়ির বাহিরে মোবাইলে গেমস খেলার সময় চার শিক্ষার্থীকে ধরে নিয়ে পড়তে বসালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।

শুক্রবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে হাতিয়া উপজেলা পরিষদের আবাসিক এলাকার পুকুর পাড় থেকে নিয়ে পড়তে বসান তিনি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুকুর পাড় দিয়ে হাঁটছিলেন। এ সময় পুকুর পাড়ের সিঁড়িতে চার ছেলেকে বসে আড্ডা দিতে দেখেন তিনি। কাছে গিয়ে দেখেন, সবাই মোবাইলে গেমস খেলা নিয়ে ব্যস্ত। পরে ইউএনও সবার পরিচয় ও পড়ালেখার খোঁজখবর নেন। এ সময় ছাত্ররা সবাই উপজেলা সদরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র বলে জানান। পরে ইউএনও সবাইকে তার বাসার সামনে একটি কক্ষে ডেকে নিয়ে বসান। খাতা-কলম দিয়ে তাদের পড়তে বসান।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ইউএনও মো. আলাউদ্দিন। অনেকে এ কাজকে সাধুবাদ জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, রাতে চারজনকে আড্ডা দেওয়া অবস্থায় ডেকে নিয়ে পড়তে বসানো হয়েছে। তাদের একটি বিষয় মুখস্থ করে লিখে দিতে বলেছি। তারা তা করেছে। পরে একজনের অভিভাবক এসে সবাইকে নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, তাদের আরও কঠোর শাস্তি দেওয়া যেত। কিন্তু তারা ছাত্র, এটা ভেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর থেকে উপজেলা পরিষদের এলাকায় সন্ধ্যার পর ছাত্রদের কাউকে পাওয়া গেলে একই ব্যবস্থা করা হবে, যাতে তারা পড়ালেখা বন্ধ রেখে আড্ডা না দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X