ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা

কিশোরগঞ্জের ভৈরবে ছাত্র-জনতার ব্যানারে সমাবেশে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা
কিশোরগঞ্জের ভৈরবে ছাত্র-জনতার ব্যানারে সমাবেশে অংশগ্রহণকারীরা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্র-জনতা।

শনিবার (১৯ জুলাই) বিকেলে পৌর শহীদ মিনার চত্বরে ছাত্র-জনতার ব্যানারে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচারের দাবিতে এ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজুয়ান উল্লাহ, গোলাম মহিউদ্দিন, জুলাই আন্দোলনের অন্যতম নেতা জাহিদুল ইসলাম, মো. অনন্ত, আলিফ সরকার রিসান, নূরে আলম নিলয় প্রমুখ।

বক্তারা বলেন, ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কমিটি হয়েছে। কিন্তু যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের কাউকে কমিটিতে রাখা হয়নি। আজ যারা কমিটিতে রয়েছে তারা একটি নির্দিষ্ট দলের হয়ে মাঠে কাজ করছেন। এ সময় বক্তারা এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। বক্তারা জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১০

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১১

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১২

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৩

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৫

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৬

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৭

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৮

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৯

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

২০
X