কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ ও দখলবাজদের তথ্য জানাতে বিএনপির অভিযোগ বক্স স্থাপন

কুষ্টিয়া প্রেস ক্লাবের গেটে বিএনপির অভিযোগ বক্স স্থাপন। ছবি : কালবেলা
কুষ্টিয়া প্রেস ক্লাবের গেটে বিএনপির অভিযোগ বক্স স্থাপন। ছবি : কালবেলা

কুষ্টিয়ায় দলীয় নেতা-কর্মীদের চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসী কার্যকলাপের বিষয়ে জানতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগ বক্স স্থাপন করেছে জেলা বিএনপি। সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের মূল ফটকের পাশে এটি স্থাপন করা হয়।

বিএনপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন সরকার এ কর্মসূচির উদ্বোধন করেন। শহরের আরও কয়েকটি স্থানে এমন বাক্স বসানোর কথা জানিয়েছেন তারা।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রেস ক্লাবের আবদুর রাজ্জাক মিলনায়তনে জেলা বিএনপি কুষ্টিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সেখানে সাংবাদিকদের জাকির হোসেন বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর আমরা কুষ্টিয়া জেলা বিএনপির দায়িত্ব পেয়েছি। এরপর বিভিন্ন সময়ে জেলার বালুমহাল নিয়ে অভিযোগ এবং নিউজ হয়েছে। তবে সরাসরি দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কেউ কোনো অভিযোগ দেয়নি। আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের ভুলগুলো ধরিয়ে দিন।’

অভিযোগ বক্সের বিষয়ে জাকির হোসেন বলেন, ‘এ বাক্সে যে কোনো ব্যক্তি নির্ভয়ে নিজেদের অভিযোগ লিখিতভাবে জানাতে পারবেন। এর মাধ্যমে যে কোনো উপজেলার নেতা-কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানানো যাবে। বিশেষ করে চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী, মাদক কারবারের সঙ্গে জড়িত এবং রাজনীতিকে ব্যবহার করে এলাকায় প্রভাব বা আধিপত্য দেখায় এমন বিষয়ে অভিযোগ নেওয়া হবে। প্রতি সপ্তাহে সাংবাদিক ও উপস্থিত জনগণের সামনে বাক্স খোলা হবে। এতে দেওয়া প্রতিটি অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাই করা হবে এবং সত্যতা পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ বলেন, ‘অনেকেই বিভিন্ন সময় চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যকলাপ বা সরকারি দপ্তরে চাপ দিয়ে অবৈধ সুযোগ-সুবিধা নিয়ে থাকেন। আজ স্পষ্ট করে বলে দিতে চাই, আমার দলের মধ্যে কেউ যদি এমন কাজের সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিষয়ে যেন অভিযোগ দেন। আমরা এ অভিযোগকারীর পরিচয় গোপন রাখব। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দল থেকে দ্রুত ব্যবস্থা নেব। কাউকে ছাড় দেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X